ঢাকা
১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১২:২৩
logo
প্রকাশিত : সেপ্টেম্বর ২২, ২০২৫

ফখর জামানের আউট নিয়ে বিতর্কে মুখ খুললেন সালমান আঘা

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে রবিবার ভারত-পাকিস্তান এশিয়া কাপের সুপার ফোরে ভারত-পাকিস্তান লড়াই শেষ হলেও ফখর জামানের আউট নিয়ে বিতর্ক থামছেই না। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আঘা স্পষ্ট করেই জানালেন, তিনি সিদ্ধান্তে সন্তুষ্ট নন।

আগা বলেন, ‘আমি জানি না সিদ্ধান্তটা সঠিক ছিল কি না। আমার মনে হয়েছে, বলটা সঞ্জুর হাতে পৌঁছানোর আগে মাটিতে লেগেছিল।

অবশ্যই আম্পায়ারদের কাজ সিদ্ধান্ত নেওয়া, ভুল হতেই পারে। কিন্তু আমার চোখে মনে হয়েছে এটা বাউন্স করেছে।’তিনি আরো যোগ করেন, ‘হয়তো আমি ভুলও হতে পারি। কিন্তু ফখর যেভাবে শুরু করেছিল, যদি সে পাওয়ারপ্লে পেরিয়ে ব্যাটিং চালিয়ে যেত, আমরা হয়তো ১৯০ রান তুলতে পারতাম।

ঘটনাটি ঘটে ইনিংসের তৃতীয় ওভারে। হার্দিক পান্ডিয়ার অফ-কাটারে ড্রাইভ করতে গিয়ে ফখরের ব্যাটে লেগে বল যায় সঞ্জু স্যামসনের হাতে। কিন্তু বল মাটিতে লেগেছিল কি না, সেটি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। রিপ্লে দেখে শেষ পর্যন্ত থার্ড আম্পায়ার রুচিরা পাল্লিয়াগুরুগে আউট ঘোষণা করেন।

সিদ্ধান্তে হতবাক ফখর কিছুক্ষণ উইকেটে দাঁড়িয়ে থাকেন, পরে ফিরে গিয়ে কোচ মাইক হেসনের সঙ্গে আলোচনা করতে দেখা যায় তাকে।

এই সিদ্ধান্ত ঘিরে সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় বয়ে যায়। সাবেক পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ আমির ও ফাওয়াদ আলম আম্পায়ারিং মান নিয়ে ক্ষোভ প্রকাশ করে এটিকে ‘অগ্রহণযোগ্য’ বলেন।

তবে ম্যাচে শেষ হাসি হেসেছে ভারত। প্রথমে ব্যাট করে পাকিস্তান তোলে ১৭১।

জবাবে ১৮.৫ ওভারেই লক্ষ্য ছুঁয়ে ফেলে সূর্যকুমার যাদবের দল। ৩৯ বলে ৭৪ রান করে ভারতের জয়ের নায়কওপেনার অভিষেক শর্মা।
এদিকে, পাকিস্তানের টানা দ্বিতীয় হারের ফলে তাদের ফাইনালে যাওয়ার পথ আরো কঠিন হয়ে গেল। অন্যদিকে, ভারত বুধবার একই ভেন্যুতে মুখোমুখি হবে বাংলাদেশের।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram