ঢাকা
২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ২:১০
logo
প্রকাশিত : সেপ্টেম্বর ১৭, ২০২৫

ধোবাউড়ায় কংসনদীর উপর বেইলী ব্রিজ ভেঙে যান চলাচল বন্ধ

আজহারুল ইসলাম, ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার গোয়াতলা বাজার সংলগ্ন কংসনদীর উপর নির্মিত বেইলী ব্রিজের মাঝখানের একটি স্ল্যাব ভেঙে নদীতে পড়ে গেছে। এতে করে গাড়ি চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে পড়েছে এবং সাধারণ মানুষের যাতায়াতও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। স্থানীয়দের ভাষায় ব্রিজটি এখন যেন “মরণফাঁদে” পরিণত হয়েছে।

ব্রিজটির দু’পাশে রয়েছে স্কুল, কলেজ ও মাদ্রাসাসহ নানা শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থীর বসবাস। প্রতিদিনই শিক্ষার্থীরা এই ব্রিজ দিয়ে যাতায়াত করেন। এছাড়া ধোবাউড়া, দুর্গাপুর, পূর্বধলা, হালুয়াঘাটসহ আশপাশের এলাকার হাজারো যানবাহন প্রতিদিন এই ব্রিজের উপর দিয়ে চলাচল করে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।

স্থানীয়রা জানান, এর আগেও ব্রিজটিতে একাধিক দুর্ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার রাতেই ব্রিজের স্ল্যাব ভেঙে নদীতে পড়ে গেলেও বুধবার দুপুর ১২টা পর্যন্ত কোনো প্রশাসনিক তৎপরতা দেখা যায়নি। এতে প্রশাসনের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।

এ বিষয়ে ধোবাউড়া উপজেলা প্রকৌশলী শফিকুল ইসলাম মণ্ডল জানান, ভেঙে যাওয়া স্ল্যাবটি সংস্কারের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে শ্রমিক পাঠানো হয়েছে। আজকের মধ্যেই ব্রিজটি চলাচলের উপযোগী করে তোলা হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram