ঢাকা
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৯:১৯
logo
প্রকাশিত : সেপ্টেম্বর ১০, ২০২৫

হংকংকে ৯৪ রানে হারিয়ে এশিয়া কাপ শুরু করলো আফগানিস্তান

উদ্বোধনী ম্যাচে হংকংকে ৯৪ রানে হারিয়ে এবারের এশিয়া কাপের আসর শুরু করেছে আফগানিস্তান। তাদের দেয়া ১৮৯ রানের জবাবে ৯৪ রানে থামে হংকংয়ের ইনিংস।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় উদ্বোধনী এই ম্যাচেটি অনুষ্ঠিত হয়।

আবুধাবিতে ব্যাট করতে নেমে শুরুতেই গুরবাজকে হারায় আফগানিস্তান। উইকেটে থিতু হতে পারেননি ইবরাহিম জাদরান।। এরপর ৫১ রানের জুটি গড়ে প্রাথমিক বিপর্যয় সামাল দেন মোহাম্মদ নবী ও সাদিকুল্লাহ অতল। এই জুটি ভাঙে নবী ৩৩ রানে আউট হলে। এরপর ২১ বলে ৫৩ রানের ঝড়ো ইনিংস খেলেন আজমতউল্লাহ ওমরজাই। শেষ পর্যন্ত এক প্রান্ত আগলে রাখা অতলের ৭৩ রানের ইনিংসে ১৮৮ রানের বিশাল পুঁজি পায় আফগানরা।

জবাবে গোল্ডেন ডাক মেরে ফেরেন আনশি রাঠ। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে হংকং। দলীয় ৪৩ রানে ৫ম উইকেট হারায় দলটি। সর্বোচ্চ ৩৯ রান করা বাবর হায়াত ফিরলে ভাঙে শেষ প্রতিরোধ।

উল্লেখ্য, গতকাল পর্দা উঠেছে এশিয়া কাপের ১৭তম আসরের। এশিয়া কাপের আগের ১৬ আসরের ১৪টিই হয়েছে ওয়ানডে ফরম্যাটে। এই নিয়ে তৃতীয় বারেরমত টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হবে এই টুর্ণামেন্ট। বাংলাদেশ গ্রুপ পর্বের তিনটি ম্যাচই খেলবে আবুধাবিতে। টুর্নামেন্টে তিনবার ফাইনাল খেলা বাংলাদেশের এবারের প্রত্যাশা শিরোপা জয়।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram