ঢাকা
১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১২:২৩
logo
প্রকাশিত : আগস্ট ২৮, ২০২৫

সাকিবের নিয়ন্ত্রিত বোলিংয়েও জিততে পারেনি অ্যান্টিগা

আগের ম্যাচে মাত্র ১১ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছিলেন সাকিব আল হাসান। তবে বোলিং কোটা পূরণ করা হয়নি তখন। অবশেষে চলমান ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) এই মৌসুমে প্রথমবারের মতো ৪ ওভার বল করলেন সাবেক বাংলাদেশ অধিনায়ক। নিয়ন্ত্রিত বোলিংয়ে এক উইকেটও শিকার করেছেন তিনি।

কিন্তু তার পারফরম্যান্স জয়ের জন্য যথেষ্ট হয়নি অ্যান্টিগা ও বারবুডা ফ্যালকন্সের। ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে বৃহস্পতিবার ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে ৮ উইকেটে হেরে যায় অ্যান্টিগা। টস হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে মাত্র ১৪৬ রান তোলে দলটি। ব্যাট হাতে ব্যর্থ সাকিব ১৪ বলে ১৩ রান করেন।

প্রথমে ব্যাট করতে নেমে অ্যান্টিগার ইনিংসের শুরুটা ছিল বিপর্যস্ত। রানের খাতা খোলার আগেই ফেরেন ওপেনার রাকিম কর্নওয়াল ও করিমা গোর। জুয়েল অ্যান্ড্রু ৩১ বলে ৪০ রান করে কিছুটা প্রতিরোধ গড়েন।

তবে মিডল অর্ডারে ব্যর্থ আন্দ্রেস গুস (১৪) ও সাকিব (১৩)। শেষদিকে ইমাদ ওয়াসিমের ২৫ বলে ৩৭ এবং উসামা মিরের ২৬ বলে ৩৪ রানে কোনোমতে দেড়শ’র কাছাকাছি পৌঁছায় অ্যান্টিগা।

বল হাতে ত্রিনবাগোর হয়ে মোহাম্মদ আমির নেন সর্বোচ্চ ৩ উইকেট। আকিল হোসেন ও আন্দ্রে রাসেল ২টি করে উইকেট শিকার করেন।

জবাবে ওপেনার কলিন মানরোকে শুরুতেই সাকিব ফেরালেও সুবিধা করতে পারেনি অ্যান্টিগা।

দ্বিতীয় উইকেটে কেসি কার্টি ও অ্যালেক্স হেলসের ৮৭ রানের জুটিই মূলত জয় নিশ্চিত করে দেয় নাইট রাইডার্সের। চার নম্বরে নেমে নিকোলাস পুরান ১১ বলে ২৩ রানে ম্যাচ শেষটা সহজ করে দেন। হেলস খেলেন ক্যারিয়ারের ৮৮তম টি-টোয়েন্টি ফিফটি।
অ্যান্টিগার হয়ে ৪ ওভারে ২৫ রান খরচায় একটি উইকেট নেন সাকিব। আরেকটি উইকেট পান জেইডেন সিলস।

তবে হারের পরও ৭ ম্যাচে ৩ জয় নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়ে গেছে সাকিবের অ্যান্টিগা। যদিও বাকি দলগুলো তাদের চেয়ে কম ম্যাচ খেলেছে। দ্বিতীয় স্থানে থাকা ত্রিনবাগো ৪ ম্যাচে জিতেছে ৩টিতেই।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram