ঢাকা
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১১:২০
logo
প্রকাশিত : আগস্ট ২১, ২০২৫

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের কামিল (স্নাতকোত্তর) পরীক্ষার ফল প্রকাশ

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত মাদরাসা সমূহের দুই বছর মেয়াদী কামিল পরীক্ষা-২০২৩ এর ফলাফল প্রকাশিত হয়েছে। ৯২.৭২ শতাংশ শিক্ষার্থী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। আজ বুধবার (২১ আগস্ট, ২০২৫) দুপুর ১২.০০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শামছুল আলম আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। এর আগে পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী ভাইস-চ্যান্সেলর এর কাছে পরীক্ষার ফলাফল হস্তান্তর করেন।

ফলাফল প্রকাশকালে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শামছুল আলম পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। নিজস্ব ব্যবস্থাপনায় ও স্বল্প সময়ে ফলাফল প্রকাশ করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান তিনি।

এসময় বিশ্ববিদ্যালয়ের দুই প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম ও প্রফেসর ড. মুহাম্মদ আবু জাফর খান, ট্রেজারার এ এস এম মামুনুর রহমান খলিলী, কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ডিন প্রফেসর ড. মুহাম্মদ শাযাআত উল্লাহ ফারুকী, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রফেসর ড. মোঃ রফিক আল মামুনসহ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দপ্তরের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বছর মেধাতালিকায় চূড়ান্ত বর্ষে সরকারি মাদরাসা এ আলীয়া ঢাকা প্রথম স্থান এবং ১ম বর্ষের মেধাতালিকায় চট্টগ্রাম জেলার জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা প্রথম স্থান অর্জন করেছে।

প্রথম ও চূড়ান্ত বর্ষে ৪১৮৪৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ৩৮৭৫১ জন পরীক্ষায় উত্তীর্ণ হন। এর মধ্যে ২৮০ শিক্ষার্থী A+ (এ প্লাস)অর্জন করেছেন। পরীক্ষায় পাশের হার ১ম বর্ষে ৮৭.৮৩ শতাংশ এবং ২য় বর্ষে ৯৭.৬১ শতাংশ।

উল্লেখ্য, গত ০৩ মে থেকে ২৬ জুন পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা ফলাফল সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.result.iau.edu.bd.com এ পাওয়া যাবে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram