

গ্রুপ পর্বের উত্তেজনাপূর্ণ লড়াই শেষে চূড়ান্ত হয়েছে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর রাউন্ড অব ৩২-এর সূচি। প্রথমবারের মতো ৪৮ দলের বিশ্বকাপে এবার নকআউট পর্বে খেলবে ৩২টি দল।
আগামী ২৯ জুন থেকে শুরু হচ্ছে বাঁচা-মরার লড়াই, যেখানে হারের সঙ্গে সঙ্গেই শেষ হবে বিশ্বকাপ অভিযান। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা শেষ ৩২-এ খেলবে বিশ্বকাপে অভিষেকেই চমক দেখানো কেপ ভার্দের বিপক্ষে। অন্যদিকে ক্রিস্তিয়ানো রোনালদোর পর্তুগালের সামনে কঠিন পরীক্ষা ক্রোয়েশিয়া। ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন মুখোমুখি হবে অস্ট্রিয়ার, আর পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল খেলবে জাপানের বিপক্ষে।
ফ্রান্সের প্রতিপক্ষ সুইডেন, জার্মানির সামনে প্যারাগুয়ে। স্বাগতিক যুক্তরাষ্ট্র খেলবে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে, ইংল্যান্ডের প্রতিপক্ষ ডিআর কঙ্গো। এ ছাড়া বেলজিয়াম-সেনেগাল, নেদারল্যান্ডস-মরক্কো, মেক্সিকো-ইকুয়েডর, সুইজারল্যান্ড-আলজেরিয়া, কলম্বিয়া-ঘানা, অস্ট্রেলিয়া-মিশর, আইভরি কোস্ট-নরওয়ে এবং দক্ষিণ আফ্রিকা-কানাডা ম্যাচও বাড়তি আকর্ষণ ছড়াবে।
তারিখ ম্যাচ স্টেডিয়াম
বাংলাদেশ সময়
২৯ জুন দক্ষিণ আফ্রিকা বনাম কানাডা সোফাই স্টেডিয়াম লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র রাত ১:০০
২৯ জুন ব্রাজিল বনাম জাপান এনআরজি স্টেডিয়াম হিউস্টন, যুক্তরাষ্ট্র রাত ১১:০০
৩০ জুন জার্মানি বনাম প্যারাগুয়ে জিলেট স্টেডিয়াম বোস্টন, যুক্তরাষ্ট্র রাত ২:৩০
৩০ জুন নেদারল্যান্ডস বনাম মরক্কো এস্তাদিও বিবিভিএ গুয়াদালুপে, মেক্সিকো সকাল ৭:০০
৩০ জুন আইভরি কোস্ট বনাম নরওয়ে এটি অ্যান্ড টি স্টেডিয়াম ডালাস, যুক্তরাষ্ট্র রাত ১১:০০
১ জুলাই ফ্রান্স বনাম সুইডেন মেটলাইফ স্টেডিয়াম ইস্ট রাদারফোর্ড, যুক্তরাষ্ট্র রাত ৩:০০
১ জুলাই মেক্সিকো বনাম ইকুয়েডর এস্তাদিও অ্যাজটেকা মেক্সিকো সিটি সকাল ৭:০০
১ জুলাই ইংল্যান্ড বনাম ডিআর কঙ্গো মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়াম আটলান্টা, যুক্তরাষ্ট্র রাত ১০:০০
২ জুলাই বেলজিয়াম বনাম সেনেগাল লুমেন ফিল্ড সিয়াটল, যুক্তরাষ্ট্র রাত ২:০০
২ জুলাই যুক্তরাষ্ট্র বনাম বসনিয়া ও হার্জেগোভিনা লেভাইস স্টেডিয়াম সান ফ্রান্সিসকো, যুক্তরাষ্ট্র সকাল ৬:০০
৩ জুলাই স্পেন বনাম অস্ট্রিয়া সোফাই স্টেডিয়াম লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র রাত ১:০০
৩ জুলাই পর্তুগাল বনাম ক্রোয়েশিয়া বিএমও ফিল্ড টরন্টো, কানাডা ভোর ৫:০০
৩ জুলাই সুইজারল্যান্ড বনাম আলজেরিয়া বিসি প্লেস ভ্যাঙ্কুভার, কানাডা সকাল ৯:০০
৪ জুলাই অস্ট্রেলিয়া বনাম মিশর এটি অ্যান্ড টি স্টেডিয়াম ডালাস, যুক্তরাষ্ট্র রাত ১২:০০
৪ জুলাই আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে হার্ড রক স্টেডিয়াম মায়ামি, যুক্তরাষ্ট্র ভোর ৪:০০
৪ জুলাই কলম্বিয়া বনাম ঘানা অ্যারোহেড স্টেডিয়াম কানসাস সিটি, যুক্তরাষ্ট্র সকাল ৭:৩০
