ঢাকা
১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১০:৫৯
logo
প্রকাশিত : মে ১১, ২০২৬

বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়ার দল ঘোষণা, নেই তিন তারকা পেসার

মিচেল মার্শকে অধিনায়ক করে বাংলাদেশ সফরের জন্য ১৫ সদস্যের ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

দলে প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন অলরাউন্ডার লিয়াম স্কট ও স্পিনার জোয়েল ডেভিস। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন স্পেন্সার জনসন, রাইলি মেরেডিথ ও বিলি স্ট্যানলেক।

বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে টেস্টের প্রস্তুতি নিতে এই সিরিজে খেলছেন না পেস ত্রয়ী প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড ও মিচেল স্টার্ক।

ওয়ানডে স্কোয়াড: মিচেল মার্শ (অধিনায়ক), জাভিয়ের বার্টলেট, অ্যালেক্স ক্যারে, কুপার কনোলি, বেন ডোয়ারশুইস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, ট্রাভিস হেড, জশ ইংলিস, ম্যাথু কুহনেমান, মার্নাস লাবুশেন, ম্যাট রেনশ, তানভীর সাংহা, লিয়াম স্কট ও অ্যাডাম জাম্পা।

টি-টোয়েন্টি স্কোয়াড: মিচেল মার্শ (অধিনায়ক), জাভিয়ের বার্টলেট, কুপার কনোলি, টিম ডেভিড, জোয়েল ডেভিস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, ট্রাভিস হেড, জশ ইংলিস, স্পেন্সার জনসন, ম্যাথু কুহনেমান, রাইলি মেরেডিথ, জশ ফিলিপ, ম্যাট রেনশ ও অ্যাডাম জাম্পা।

আগামী ৯ জুন ঢাকায় প্রথম ওয়ানডে দিয়ে সিরিজ শুরুর পর ১১ ও ১৪ জুন অনুষ্ঠিত হবে বাকি দুই ম্যাচ। এরপর চট্টগ্রামে ১৭, ১৯ ও ২১ জুন টি-টোয়েন্টি সিরিজে টাইগারদের মুখোমুখি হবে অজিরা।

বাংলাদেশ সফরের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া। সেখানে তিন ম্যাচের একটি ওয়ানডে সিরিজ খেলবে তারা। ম্যাচগুলো হবে রাওয়ালপিন্ডি ও লাহোরে। এই সফরের জন্যও আলাদা স্কোয়াড ঘোষণা করেছে সিএ।

পাকিস্তান সিরিজের অস্ট্রেলিয়ার ওয়ানডে দল: মিচেল মার্শ (অধিনায়ক), অ্যালেক্স ক্যারি, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, জশ ইংলিস, ম্যাথিউ কুনেম্যান, মার্নাস লাবুশেন, রাইলি মেরেডিথ, অলিভার পিক, ম্যাথিউ রেনশ, তানভির সাংহা, লিয়াম স্কট, ম্যাট শর্ট, বিলি স্ট্যানলেক, অ্যাডাম জাম্পা।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram