ঢাকা
১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:২৬
logo
প্রকাশিত : এপ্রিল ১৬, ২০২৬

মেসি ও আর্জেন্টিনার বিরুদ্ধে প্রতারণা মামলা

বিশ্বকাপের উন্মাদনা শুরুর আগেই বড় ধরনের আইনি ধাক্কা খেল আর্জেন্টিনা ফুটবল দল। ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোর বিপক্ষে একটি প্রীতি ম্যাচে চুক্তিবদ্ধ থেকেও মাঠে না নামায় লিওনেল মেসি ও আর্জেন্টিনার বিরুদ্ধে প্রতারণার মামলা করেছে ফ্লোরিডাভিত্তিক ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি ‘ভিআইডি’।

মার্কিন সংবাদমাধ্যম টিএমজেড জানিয়েছে, মেসি ও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) বিরুদ্ধে এই মামলা করেছে ‘ভিআইডি’।

মামলার নথিতে বলা হয়েছে, চুক্তি অনুযায়ী ওই ম্যাচে মেসির অন্তত ৩০ মিনিট খেলার কথা ছিল। কিন্তু 'এলএমটেন' পুরো ম্যাচ গ্যালারিতে বসেই কাটিয়ে দেন। আয়োজকদের দাবি, মেসির অনুপস্থিতির কারণে ভেন্যু পরিবর্তন করতে হয় এবং টিকিটের চাহিদা কমে যাওয়ায় তাদের প্রায় ১ মিলিয়ন ডলার লোকসান হয়েছে।

এছাড়াও, সবচেয়ে বড় বিতর্কের সৃষ্টি হয়েছে মেসির ফিটনেস নিয়ে। ভেনেজুয়েলার বিপক্ষে না খেললেও তার ঠিক পরের দিনই ইন্টার মায়ামির হয়ে আটালান্টা ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামেন তিনি।

মাঠের বাইরে এই আইনি লড়াই চললেও ইন্টার মিয়ামির জার্সিতে মেসির গোলবন্যা অবশ্য থামছে না। ৯৬ ম্যাচে ৮৩ গোল করে দলকে একের পর এক শিরোপা জিতিয়ে চলেছেন তিনি। তবে আদালতের এই মামলা আর্জেন্টিনার বিশ্বকাপ প্রস্তুতিতে কোনো মানসিক চাপ তৈরি করে কিনা, এখন সেটাই দেখার বিষয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram