ঢাকা
১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৭:১০
logo
প্রকাশিত : জানুয়ারি ৪, ২০২৬

১৮৮৮ সালের পর যে নজির প্রথমবারের মতো গড়ল অস্ট্রেলিয়া

অ্যাশেজ সিরিজের শেষ টেস্টে বড় সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। সিডনির এসসিজিতে ১৩৮ বছরের মধ্যে প্রথমবার কোনো বিশেষজ্ঞ স্পিনার ছাড়াই মাঠে নেমেছে তারা।

এই টেস্টে অ্যাশেজে অভিষেক হচ্ছে বো ওয়েবস্টারের। আগের ইঙ্গিত থাকলেও শেষ পর্যন্ত দলে রাখা হয়নি স্পিনার টড মারফিকে। টসে নামার সময় বিষয়টি নিশ্চিত করেন স্টিভ স্মিথ।

রোববার টসে স্মিথ জানান, মারফিকে বাদ দিয়ে দুই অলরাউন্ডার বো ওয়েবস্টার ও ক্যামেরন গ্রিনকে খেলানো হয়েছে। এর ফলে ১৮৮৮ সালের পর প্রথমবার এসসিজিতে অস্ট্রেলিয়ার দলে কোনো ফ্রন্টলাইন স্পিনার থাকল না। ঝাই রিচার্ডসনের জায়গায় দলে ঢুকেছেন ওয়েবস্টার। তাসমানিয়ার এই ক্রিকেটার পেস ও স্পিন দুটোই করতে পারেন। সিডনিতে প্রয়োজনে তাকে স্পিন করতেও বলা হতে পারে।

সিদ্ধান্ত নিয়ে স্মিথ বলেন, ‘বিশেষজ্ঞ স্পিনার বাদ দেওয়া খুব কঠিন সিদ্ধান্ত ছিল। তবে পিচ আর কন্ডিশন আমাকে এই পথে যেতে বাধ্য করেছে।’ তিনি আরও বলেন, ‘আমি পুরোনো দিনের এসসিজিকে ভালোবাসি। দুই দিন ফ্ল্যাট উইকেট। পরে পায়ের দাগ, ফাটল, রিভার্স সুইং। শেষ দিকে স্পিন। ব্যাটিং করা কঠিন। ধীর আর নিচু উইকেট। কিন্তু আমি যত দিন খেলছি, তত দিন এটা আর সেভাবে দেখিনি। দুর্ভাগ্যজনকভাবে এটি নাথান লায়নের জন্য অস্ট্রেলিয়ায় সবচেয়ে কঠিন মাঠগুলোর একটি। তাই এসব বিষয় নিয়ে কথা হচ্ছে।’

ইংল্যান্ডের দলে এই টেস্টে অ্যাশেজ অভিষেক হচ্ছে ম্যাথিউ পটসের। এটি তার ক্যারিয়ারের ১১তম টেস্ট। তবে অ্যাশেজে এটি প্রথম। ইনজুরিতে জফরা আর্চার, মার্ক উড ও গাস অ্যাটকিনসন ছিটকে যাওয়ায় প্রায় শেষ ভরসা হিসেবে দলে আছেন পটস। ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস টস জিতে ব্যাটিং নেন। তারা স্পিনার শোয়েব বশিরকে খেলায়নি। স্পিনিং অলরাউন্ডার উইল জ্যাকসকে রেখেছে দল।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram