ঢাকা
১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৮:৪০
logo
প্রকাশিত : নভেম্বর ২৩, ২০২৫

জয়ের সুবাতাস নিয়ে মাঠে টাইগাররা, দরকার ৪ উইকেট

কিছুক্ষণের মধ্যেই মাঠে নামছে বাংলাদেশ। রোববার (২৩ নভেম্বর) জয়ের সুবাতাস নিয়েই মিরপুর স্টেডিয়ামে পঞ্চম দিনের খেলা শুরু হচ্ছে। জয় থেকে আর মাত্র ৪ উইকেট দূরে আছে টাইগাররা।

শেষদিনে আইরিশ ব্যাটার কার্টিস ক্যাম্ফার ৩৪ ও অ্যান্ডি ম্যাকব্রাইন ১১ রানে শেষ দিনের খেলা শুরু করবেন। এর আগে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ২৯৭ রান করে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে আইরিশরা। দুই ওপেনার বালবার্নি ও স্টারলিংকে তুলে নেন তাইজুল ইসলাম। সাকিবকে হটিয়ে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারি এখন তাইজুল। কার্মিচেলকে সাজঘরের পথ দেখান হাসান মুরাদ। অর্ধশত করেই মুরাদের শিকার হ্যারি ট্যাক্টর।

ইনিংস লম্বা হয়নি লরকান টাকারেরও। ৫০৯ রানের বিশাল টার্গেটে ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ১৭৬ রান করে চতুর্থ দিন শেষ করেছিল আয়ারল্যান্ড।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram