

গতকাল দুপুর দুইটায় (১১ নভেম্বর ২০২৫) ঢাকার বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজিত “তারুণ্যের উৎসব ২০২৫” জাতীয় চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে দারুণ জয় তুলে নিয়েছে দিনাজপুর জেলা ফুটবল দল।
খেলার শুরুতেই মাত্র ৫ মিনিটে ১–০ গোলে পিছিয়ে পড়ে দিনাজপুর। তবে প্রথমার্ধের ৪৫ মিনিটে মিলনের দুর্দান্ত গোলের সুবাদে সমতা ফেরায় দলটি (১–১)।
দ্বিতীয়ার্ধে ৬০ মিনিটে মিলনের নিখুঁত ক্রসে সাগর মোহন্তের হেডে এগিয়ে যায় দিনাজপুর (২–১)। ম্যাচের শেষদিকে মিলন আবারও নিজের দ্বিতীয় গোল করে দিনাজপুরের জয় নিশ্চিত করেন।
চট্টগ্রাম জেলা দলকে ২–৩ গোলে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে দিনাজপুর জেলা ফুটবল দল , আর মিলন হন ম্যাচের সেরা খেলোয়াড় (ম্যান অব দ্য ম্যাচ)।

