ঢাকা
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১১:৫৬
logo
প্রকাশিত : অক্টোবর ২০, ২০২৫

কোয়াব থেকে পদত্যাগ করলেন পাইলট

জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট পদত্যাগ করেছেন। ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) নির্বাহী সদস্যের পদ থেকে সরে দাঁড়িয়েছেন জাতীয় দলের সাবেক এই উইকেটকিপার-ব্যাটার।

রোববার (১৯ অক্টোবর) পদত্যাগের ঘোষণা দিয়ে কোয়াবের সভাপতির নিকট চিঠি দেন সাবেক এই ক্রিকেটার।

তার পাঠানো পদত্যাগপত্র গ্রহণ করেছেন কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন। এক বিজ্ঞপ্তিতে এ খবর নিশ্চিত করেছে কোয়াব।

ক্রিকেট-ভ্রাতৃত্বের কল্যাণে অবদান রাখার এই অভিজ্ঞতাকে সবসময় কৃতজ্ঞতার সাথে স্মরণ করবেন বলে জানিয়েছেন পাইলট।

সম্প্রতি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পদে নির্বাচিত হয়েছেন পাইলট। উভয় প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও সততা বজায় রাখার জন্য কোয়াব থেকে এই অব্যাহতি বলে জানান তিনি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram