ঢাকা
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১১:৫৬
logo
প্রকাশিত : অক্টোবর ১৯, ২০২৫

আফগানিস্তানের জায়গায় অন্য দেশের নাম চূড়ান্ত করল পিসিবি

পাকিস্তানে অনুষ্ঠিতব্য আসন্ন ত্রিদেশীয় সিরিজ থেকে আফগানিস্তান নাম প্রত্যাহার করার তাদের স্থলে অংশ নেবে জিম্বাবুয়ে। এমনটাই জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

শ্রীলঙ্কাকে নিয়ে পাকিস্তানের আয়োজনে এই সিরিজ অনুষ্ঠিত হবে আগামী ১৭ থেকে ২৯ নভেম্বর রাওয়ালপিন্ডি ও লাহোরে।

পিসিবির এক বিবৃতিতে জানিয়েছে, জিম্বাবুয়ে পিসিবির আমন্ত্রণ গ্রহণ করেছে এবং নির্ধারিত সময়সূচি অনুযায়ী সিরিজটি অনুষ্ঠিত হবে।

ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচ ১৭ নভেম্বর রাওয়ালপিন্ডির ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তান ও জিম্বাবুয়ের মধ্যে অনুষ্ঠিত হবে। পরের ম্যাচটিও রাওয়ালপিন্ডিতে, ১৯ নভেম্বর মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে।

রাওয়ালপিন্ডির দুই ম্যাচ শেষে সিরিজের বাকি পাঁচটি ম্যাচ হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে, যেখানে ২৯ নভেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল।

কেন আফগানিস্তান সিরিজ থেকে সরে দাঁড়াল?

এর আগে শনিবার আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) ঘোষণা দেয়, পাকিস্তানের সাম্প্রতিক বিমান হামলার ঘটনায় প্রাণহানির প্রেক্ষিতে তারা ত্রিদেশীয় সিরিজ থেকে নিজেদের নাম প্রত্যাহার করেছে।

এসিবি জানায়, পাকিস্তানের বিমান হামলায় তিন স্থানীয় ক্রিকেটার কবির, সিবঘাতুল্লাহ ও হারুনসহ আরও পাঁচজন নিহত এবং সাতজন আহত হন। নিহত ক্রিকেটাররা উরগুন জেলার বাসিন্দা ছিলেন এবং একটি স্থানীয় প্রীতি ম্যাচে অংশ নিয়ে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন।

এই ঘটনায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এবং ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) উভয়েই গভীর নিন্দা জানায়। আফগানিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক রশিদ খানও সামাজিক যোগাযোগমাধ্যমে কঠোর ভাষায় হামলার নিন্দা জানান।

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের সূচি (পাকিস্তান, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে)
১৭ নভেম্বর– পাকিস্তান বনাম জিম্বাবুয়ে, রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম
১৯ নভেম্বর– শ্রীলঙ্কা বনাম জিম্বাবুয়ে, রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম
২২ নভেম্বর– পাকিস্তান বনাম শ্রীলঙ্কা, গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর
২৩ নভেম্বর – পাকিস্তান বনাম জিম্বাবুয়ে, গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর
২৫ নভেম্বর– শ্রীলঙ্কা বনাম জিম্বাবুয়ে, গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর
২৭ নভেম্বর– পাকিস্তান বনাম শ্রীলঙ্কা, গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর
২৯ নভেম্বর– ফাইনাল, গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram