ঢাকা
১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ২:০১
logo
প্রকাশিত : আগস্ট ৯, ২০২৫

হঠাৎ রোহিতের সঙ্গে দেখা সাকিবের

দীর্ঘদিন ধরে জাতীয় দলে বাইরে রয়েছেন সাকিব আল হাসান। রাজনৈতিক কারণে দেশেও ফিরতে পারছেন না তিনি। এ সময়টা আমেরিকায় পরিবারের সঙ্গে কাটাচ্ছেন তিনি। সেই সঙ্গে বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলছেন এই বিশ্বসেরা অলরাউন্ডার। মাঠের বাইরে থাকলেও আবারও আলোচনায় এসেছেন তিনি।

শনিবার (৯ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে সাকিবের একটি ছবি ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে রাস্তায় হঠাৎ দেখা হয়েছে ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে।

আহবাব আহমেদ সিকদার নামের একটি ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে এই ছবি পোস্ট করা হয়। ক্যাপশনে তিনি লিখেছেন, কিংবদন্তিরা ধরা দেয়।

ছবিটি মুর্হূতেই ভাইরাল হয়ে যায়, তবে ছবিটিতে কেউ যুক্তরাষ্ট্রের রাস্তায় তোলা বলে দাবি করেছেন। আবার কারও দাবি ছবিটি লন্ডনের।

তবে আহমেদ সিকদারের ফেসবুক প্রোফাইল থেকে জানা যায় তিনি লন্ডনেই বসবাস করেন। সাকিব-রোহিতের ছবি পোস্ট করার আগে তিনি বিশ্বসেরা অলরাউন্ডারের আরও একটি ছবি পোস্ট করেছে। যেখানে দেখা যায় তিনি লন্ডনের পাবলিক বাসে বসে আছে।

এটা থেকে বোঝা যায় সাকিব বর্তমানে লন্ডনে অবস্থান করছেন। সেখানেই রোহিতের সঙ্গে দেখা হয়েছে বাংলাদেশি তারকার।

গতবছর টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন সাকিব। ১২৯ টি-টোয়েন্টিতে ১২৭ ইনিংসে ২৫৫১ রান, গড় ২৩.১৯ এবং স্ট্রাইকরেট ১২১.১৮। বোলিংয়ে ১২৬ ইনিংসে পেয়েছেন ১৪৯ উইকেট। ৬.৮১ ইকোনমি রেটে বোলিং গড় ২০.৯১ ও স্ট্রাইক রেট ১৮.৪। ২০ রানে ৫ উইকেট ইনিংসে সেরা বোলিং।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram