ঢাকা
logo
প্রকাশিত : April 15, 2025

হঠাৎ বিসিবিতে দুদকের অভিযান

দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি ইউনিট আজ মঙ্গলবার হঠাৎই বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) অভিযান চালিয়েছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) টিকিট বিক্রিতে অনিয়ম ও দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগে এ অভিযান পরিচালনা করছে দুদক।

আজ দুদকের ঢাকা কার্যালয় থেকে একটি বিশেষ টিম চলে যায় বিসিবিতে। এরপর বিসিবিতে তারা শুরু করেছেন এ অনুসন্ধান।

জানা গেছে, মূলত পুরোনো নথিপত্র খতিয়ে দেখতেই এই অভিযান চলছে। বিষয়টি জানিয়েছেন সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।

কালোবাজারির মাধ্যমে টিকিট বিক্রির অভিযোগ আছে নিরাপত্তাকর্মীসহ সংশ্লিষ্ট বিভাগের বিরুদ্ধে বলে জানিয়েছে দুদক।

এর আগে এবারের বিপিএলে টিকিট বিক্রি থেকে সব মিলিয়ে সোয়া ১৩ কোটি টাকা আয় করেছে বিসিবি।

এছাড়া সাবেক বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের নামে তদন্তে নেমেছিল দুদক। হুন্ডির মাধ্যমে বিদেশে অর্থ পাচার এবং ক্রিকেট বোর্ডে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিপুল অর্থ সম্পদ অর্জনের অভিযোগ ছিল পাপনের বিরুদ্ধে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram