ঢাকা
২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৩:১৪
logo
প্রকাশিত : মার্চ ৯, ২০২৫

চ্যাম্পিয়নস ট্রফি ফাইনাল: ভারতকে হারাতে ভাগ্যকে পাশে চান স্যান্টনার

আইসিসি ইভেন্টে ‘সেমিফাইনালের দল’ হিসেবে বদনাম আছে নিউজিল্যান্ডের। তবু সময়ের পরিক্রমায় দুটি ট্রফি জিতেছে কিউইরা। একটি চ্যাম্পিয়নস ট্রফি, আরেকটি টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা। দুটিতেই প্রতিপক্ষ ছিল ভারত।

আরেকটি আইসিসি টুর্নামেন্টের শিরোপা থেকে নিউজিল্যান্ড যখন এক সিঁড়ি দূরত্বে, এবারও প্রতিপক্ষ সেই ভারত।
আজ চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে দুবাইয়ে মুখোমুখি হচ্ছে দুই দল। তৃতীয় সাক্ষাতেও কি ভাগ্য নিউজিল্যান্ডের পক্ষে থাকবে?

ফাইনালপূর্ব সংবাদ সম্মেলনে এই প্রশ্নের উত্তর দিয়েছেন কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার। চ্যালেঞ্জ থাকলেও শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদী স্যান্টনার, ‘আশা করি তৃতীয়বারও আমরা ভাগ্যবান হব।

তবে এখানে আমাদের চ্যালেঞ্জটা অনেক বেশি। কন্ডিশনের ব্যাপার আছে। দল হিসেবে ভারতও অনেক শক্তিশালী। ফাইনালে যারা ইতিবাচক ক্রিকেট খেলতে পারবে, ফলও তাদের হয়ে কথা বলার সম্ভাবনা বেশি।

সাদা বলের ক্রিকেটে দীর্ঘ শিরোপাখরা চলছে নিউজিল্যান্ডের। ২৫ বছর আগে ভারতকে হারিয়ে সর্বশেষ এবং এখন পর্যন্ত একমাত্র শিরোপাটি তারা জিতেছিল ২০০০ সালে, এই চ্যাম্পিয়নস ট্রফিতেই। এরপর ২০১৫ ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল কিউইদের। সেই দুঃখ এবার ঘুচবে কি না তা সময়ই বলে দেবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram