ঢাকা
২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৭:২১
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ২৭, ২০২৫

ভাঙাচোরা পাকিস্তান দলকে শিরোপার লোভ দেখালেন যুবরাজের বাবা

ক্রিকেটে যেন কিছুতেই সময়টা ভালো যাচ্ছে না পাকিস্তানের। সবশেষ ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার পর দলটি ঘরের মাঠে নতুন করে স্বপ্ন বুনছিল চ্যাম্পিয়ন্স ট্রফি ঘিরে। তবে সেই স্বপ্নও এখন শেষ। টানা দুই ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের।

এই অবস্থায় বাবর-রিজওয়ানদের কঠোর সমালোচনায় মেতেছেন দলটির সাবেক ক্রিকেটাররা। অনেকে এই ক্রিকেটারদের ছেঁটে ফেলার পরামর্শও দিচ্ছেন। এই অবস্থায় পাকিস্তান দলের দায়িত্ব নিতে আগ্রহ দেখিয়েছেন ভারতীয় তারকা অলরাউন্ডার যুবরাজ সিংয়ের বাবা যুগরাজ সিং। বাবর-রিজওয়ানদের শিরোপার লোভও দেখিয়েছেন তিনি।

সম্প্রতি পাকিস্তানের বাজে পারফরম্যান্স নিয়ে কঠোর সমালোচনায় মেতেছেন ওয়াসিম আকরাম। এই অবস্থায় এত কথা না বলে ওয়াসিমদের দায়িত্ব নিতে বলছেন যুগরাজ। বলেন, ‘ওয়াসিম ধারাভাষ্য দিয়ে টাকা কামাচ্ছে। আমি তাকে বলবো, দেশে ফিরে যাও, এই ক্রিকেটারদের নিয়ে একটা ক্যাম্প করো। আমি দেখতে চাই, তোমরা পাকিস্তানকে বিশ্বকাপ জেতাতে সাহায্য করতে পারো কি না। না পারলে পদত্যাগ করো।’

ভারতের হয়ে একটি টেস্ট ও ছয়টি ওয়ানডেতে খেলা যুগরাজ এখন কোচিং করান নিজের একাডেমিতে। সেই অভিজ্ঞতা ঢেলে দিয়েই পাকিস্তানকে সাফল্য এনে দিতে চান তিনি। বলেন, ‘আমি তাদের কোচ হলে, এক বছরের ভেতর এমন দল তৈরি করে দেব, তোমাদের মনে থাকবে। এটা পুরোপুরি প্যাশনের বিষয়। আমি এখানে (নিজের একাডেমিতে) ১২ ঘণ্টা কাটাই। আপনাকে নিজের দেশের জন্য রক্ত ও ঘাম দিতে হবে।’

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram