ঢাকা
১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১০:১৩
logo
প্রকাশিত : জুন ১৭, ২০২৬

মেসির গোলে উচ্ছ্বাসে ভাসলেন অভিনেত্রী কেয়া পায়েল

২০২৬ বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে আবারও আলোচনায় ফুটবল তারকা লিওনেল মেসি। নিজের প্রথম ম্যাচেই দুই গোল করে দলকে এগিয়ে নেওয়ার পর উচ্ছ্বাসে মেতেছেন তার ভক্তরা। সেই তালিকায় আছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েলও।

মেসির অসাধারণ নৈপুণ্যে মুগ্ধ হয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একাধিক পোস্ট করেছেন কেয়া পায়েল। প্রথমে মেসির একটি ছবি শেয়ার করে তিনি লেখেন, “মেসিইইইই, মেসিইইইই, লিও মেসিইইইইইইই সব সময়ই সে। আর্জেন্টিনার হয়ে প্রথম গোলটি করলেন মেসি, কী দারুণ গোল!”

এরপর আরও একটি উচ্ছ্বাসভরা বার্তায় কেয়া পায়েল লেখেন, “দুই গোল, একজনই সেরা। পুরো ম্যাচে একচ্ছত্র আধিপত্য। নিজের সেরা ছন্দে থাকলে এই মানুষটিকে থামানোর কোনো উপায় নেই।”

বিশ্বকাপ ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে যখন উত্তেজনা তুঙ্গে, তখন শোবিজ অঙ্গনের তারকারাও প্রিয় দল ও খেলোয়াড়কে সমর্থন জানাচ্ছেন। মেসির দুর্দান্ত পারফরম্যান্সে কেয়া পায়েলের এমন উচ্ছ্বাস ভক্তদেরও নজর কেড়েছে।

ছোট পর্দার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করলেও ফুটবলের প্রতি তার ভালোবাসা নতুন নয়। বিশ্বকাপের শুরুতেই মেসির ঝলমলে পারফরম্যান্সে আনন্দে ভাসছেন এই অভিনেত্রী।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram