ঢাকা
১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৯:৫১
logo
প্রকাশিত : জুন ১১, ২০২৫

হামজাদের পরাজয় নিয়ে যা বললেন শাকিব খান

এবার ঈদে মুক্তি পাওয়া শাকিব খানের ‘তাণ্ডব’ যেন রীতিমতো ‘তাণ্ডব’ চালাচ্ছেন প্রেক্ষাগৃহে। মুক্তির পর থেকে হাউসফুল শো যাচ্ছে, পাওয়া যাচ্ছে না টিকিট। সিনেপ্লেক্সগুলোতে টিকিটও নেই বলে জানা যাচ্ছে। দেশজুড়ে শাকিব খানের জয়জয়কার।

গতকাল (১০ জুন) এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে সিঙ্গাপুরের কাছে ২-১ গোলে হেরে গেছে বাংলাদেশ। কাজেই খেলার ফলাফল ছিল নিজেদের জন্য হতাশাজনক। কিন্তু দেশের কোটি ফুটবলপ্রেমীদের উৎসাহ ও আবেগ এই পরাজয়েও যেন হার মানেনি অনেকের মন, তাদের একজন শাকিব খান।

বাংলাদেশ ফুটবল দলকে নিয়ে এক ফেসবুক পোস্টে শাকিব খান লিখেছেন, ‘আমরা হয়তো এক গোলে হেরেছি, কিন্তু খেলেছি হৃদয়, সাহস আর উদ্দীপনা দিয়ে। প্রতিটি ম্যাচই একটি শিক্ষা, প্রতিটি পতনই এগিয়ে যাওয়ার একটি ধাপ। এটা শেষ নয় – এটি মাত্র শুরু। বিশ্বাস রেখো, একদিন উজ্জ্বল দিন আসবেই।

শাকিব খানের পোস্টে সমর্থন দিয়েছেন হাজারও অনুরাগী। একের পর এক মন্তব্য করে জানিয়েছেন নিজেদের ভালোবাসা। হামজাদের জন্য সবারই রয়েছে আকাশছোঁয়া প্রত্যাশা। মন্তব্য করে জানিয়েছেন সেটিই।

এদিকে ঈদে শাকিব খানের ‘তাণ্ডব’ মুক্তির পর থেকেই শোবিজ অঙ্গনে রীতিমতো ঝড় তুলেছে।

দর্শক থেকে সমালোচক সব মহলেই দারুণ প্রশংসা কুড়িয়ে। রায়হান রাফী পরিচালিত এই ছবিতে ভরপুর অ্যাকশন এবং টানটান উত্তেজনাপূর্ণ গল্পের কারণে প্রথম থেকেই দর্শকদের পছন্দের শীর্ষে ‘তাণ্ডব’। এতে শাকিব খান ছাড়াও আরও অভিনয় করেছেন জয়া আহসান, সিয়াম আহমেদ, আফরান নিশো, আফজাল হোসেন, সাবিলা নূর, রোজী সিদ্দিকী, ডা. এজাজ, এফএস নাঈম, ফজলুর রহমান বাবু, কাজী রাকায়েতসহ আরও অনেকে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram