

ঐতিহ্যবাহী ঢাকা কলেজের বাংলা বিভাগের ২০০৯-১০ সেশনের শিক্ষার্থীদের বন্ধন অটুট রাখতে আহ্বায়ক কমিটি গঠন হয়েছে। শনিবার (৭ মার্চ) রাজধানীর একটি হোটেলে ইফতার ও দোয়া মাহফিলে কমিটি গঠন হয়।
ঢাকা কলেজ বাংলা বিভাগ অ্যাসোসিয়েশনের র্কাযক্রম সুসংগঠতি করা ও ২০০৯-১০ সেশনের শিক্ষার্থীদের মধ্যে বন্ধুত্বের বন্ধন মজবুত করাই আহ্বায়ক কমিটি গঠনরে প্রধান উদ্দশ্যে বলে জানান আয়োজকরা।
২২ সদস্যের আহ্বায়ক কমিটির আহ্বায়ক মুনীর হুসাইন, যুগ্ম আহ্বায়ক নিয়াজ মাহমুদ সোহেল, মো: শাহেদ রাজিব, মো: আব্দুল বারেক, মো: নাসির উদ্দীন, রিজুয়ান সনি, সদস্য সচিব আতিকুর রহমান।
এছাড়াও কার্যকরী সদস্য মনোনীত হয়েছেন ছাত্রনেতা পিয়াল হাসান, শহিদুল ইসলাম হাওলাদার, শাহানুর আলী ইমন, মো: সাইফুল ইসলাম-১, মো: সাইফুল ইসলাম-২, সজিব আহমেদ, মজিবুর রহমান, ইসহাক হোসাইন, এস এম খায়ের সজীব, শাহীন মাহমুদ, খলিলুর রহমান স্বাধীন, নুরুল আমিন, শরীফ আহমেদ, কাওসার সাউদ এবং মো: মনির আহমেদ।

