ঢাকা
১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ২:২৮
logo
প্রকাশিত : আগস্ট ২৫, ২০২৫

সেবা এক্সওয়াইজেড'র সেবায় ১০% ছাড় পাবেন রবি এলিট গ্রাহকেরা

সেবা এক্সওয়াইজেড‘র এসি সার্ভিসিং, লন্ড্রি, বিউটি হোম সার্ভিস, গাড়ি ধোয়া এবং বাড়ি বা অফিস স্থানান্তরসহ ১৫০টির বেশি সেবা গ্রহণের ক্ষেত্রে বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন রবির এলিট গ্রাহকরা। এজন্য সম্প্রতি কোম্পানিটির সাথে একটি চুক্তি সই করেছে রবি এলিট। প্রতি মাসে একটি প্রোমো কোড ব্যবহার করে ১০ শতাংশ ছাড় পাবেন গ্রাহকরা যা প্রতিমাসে তিন বার ব্যবহার করা যাবে। এভাবে প্রতি বছর ১০ হাজার ৮শ’ টাকা পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন তারা।

অফারটি পেতে গ্রাহকরা বিনামূল্যে ১২১৩ নম্বরে REW ELITEXYZ লিখে এসএমএস পাঠাতে বা রবির অফিসিয়াল ওয়েবসাইট এবং মাই রবি অ্যাপের মাধ্যমে বিস্তারিত জানতে পারবেন। ঢাকা ও চট্টগ্রাম মহানগর এলাকায় অফারটি গ্রহণ করতে পারবেন গ্রাহকরা।

সেরা মানের লাইফস্টাইল সুবিধা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ রবি এলিট; এই চুক্তিটি এরই প্রতিফলন। সমন্বিত ডিজিটাল সেবা, বিশেষ প্যাকেজ এবং এলিট গ্রাহকদের জন্য আকর্ষণীয় বান্ডেল প্রদানের জন্য কাজ করে যাচ্ছে রবি। এই চুক্তির আওতায় সাশ্রয়ী মূল্যে বিভিন্ন সেবা থেকে সহজে পছন্দের সেবাটি গ্রহণ করতে পারবেন গ্রাহকরা।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রবির কাস্টমার ভ্যালু সলিউশনের ডিরেক্টর, মানিক লাল দাস; সেবা এক্সওয়াইজেডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কমার্শিয়ালের এভিপি নুদরাত নাওয়ার নদী, কর্পোরেট সেলস-এর ম্যানেজার ফয়সাল ইবনে ইসলাম এবং কর্পোরেট সেলস-এর ম্যানেজার তানভীর মতিন চৌধুরী।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram