

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ)। প্রতিষ্ঠানটি ৩০টি পদে ২১৪ জনকে নিয়োগ দেবে।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)
চাকরির ধরন: স্থায়ী
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
কর্মস্থল: যেকোনো স্থান
বয়স: ১৫ অক্টোবর ২০২৫ তারিখ ১৮-৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে ক্লিক বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) করে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি এবং ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।
আবেদন ফি: টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ ১-৪ নং পদের জন্য ২২৩ টাকা, ৫-৮ নং পদের জন্য ১৬৮ টাকা, ৯-২০ নং পদের জন্য ১১২ টাকা, ২১-৩০ নং পদের জন্য ৫৬ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।
আবেদন শুরু: ৮ অক্টোবর সকাল ১০টা থেকে।
আবেদনের শেষ সময়: ৭ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত।
