ঢাকা
২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১০:৩৯
logo
প্রকাশিত : মে ২০, ২০২৬

কোরবানির হাটে গান বাজানো নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ইসলামিক স্কলার শায়খ আহমাদুল্লাহ বলেছেন, ‘অনেক কোরবানির হাটে হাটসংক্রান্ত ঘোষণার ফাঁকে ফাঁকে মাইকে গান বাজানো হয়। একটি মৌলিক ইবাদতকে কেন্দ্র করে গড়ে ওঠা হাটে গান বাজানো এবং কোরবানির পশু কিনতে আসা মানুষদের জোরপূর্বক গান শুনতে বাধ্য করা অত্যন্ত দুঃখজনক ঘটনা।

মঙ্গলবার (১৯ মে) ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘অনেক কোরবানির হাটে হাটসংক্রান্ত ঘোষণার ফাঁকে ফাঁকে মাইকে গান বাজানো হয়। একটি মৌলিক ইবাদতকে কেন্দ্র করে গড়ে ওঠা হাটে গান বাজানো এবং কোরবানির পশু কিনতে আসা মানুষদের জোরপূর্বক গান শুনতে বাধ্য করা অত্যন্ত দুঃখজনক ঘটনা। এটি এক প্রকার অনধিকার চর্চারও নামান্তর।

জিলহজের প্রথম দশকের অন্যতম ইবাদত তাকবির।

জিলহজে তাকবিরের এতই গুরুত্ব যে অনেক সাহাবি মানুষদের শোনানোর উদ্দেশে বাজারে গিয়ে তাকবির বলতেন। হাটের মাইকে গান না বাজিয়ে মধ্যম আওয়াজে থেমে থেমে তাকবির বাজালে একটি যুগান্তকারী উদ্যোগ হবে। যার যার জায়গা থেকে হাট কর্তৃপক্ষের কাছে দাওয়াত পেশ করা দরকার।

তাহলে একটি হারিয়ে যাওয়া সুন্নাহ ও নেক আমলের ধারা চালুর জন্য চলমান সওয়াবের ভাগিদার হতে পারি আমরা।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram