

পবিত্র মাহে রমজান উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের মান্যবর রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ বিন যাফির উবাইয়া-এর সদয় তত্ত্বাবধানে, মুসলিম ওয়ার্ল্ড লীগের (রাবেতা আল-আলম আল-ইসলামী) ঢাকা অফিস ১৪৪৭ হিজরি সালের 'রমজান ফুড বাস্কেট' (ইফতার সায়েম) বিতরণ প্রকল্প বাস্তবায়ন করেছে। এই প্রকল্পের আওতায় বাংলাদেশের প্রায় ২২,৫০০ জন অতি অভাবী ও সুবিধাবঞ্চিত মানুষ সরাসরি উপকৃত হয়েছেন।
এই ত্রাণ বিতরণ কার্যক্রমটি বাংলাদেশের বিভিন্ন অঞ্চল এবং জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা শরণার্থী শিবিরে সফলভাবে সম্পন্ন করা হয়।

মুসলিম ওয়ার্ল্ড লীগের বাংলাদেশ অফিস প্রধান জনাব তুর্কি বিন সাঈদ আল-মাজদুয়ী উল্লেখ করেন যে, এই প্রকল্পটি মূলত ইসলামি মূল্যবোধ—পারস্পরিক সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধকে সুদৃঢ় করতে এবং পবিত্র রমজান মাসে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই পরিচালিত হয়েছে।

