ঢাকা
১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১১:৪০
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ৪, ২০২৬

হজযাত্রীদের ভিসার আবেদন শুরু ৮ ফেব্রুয়ারি

বাংলাদেশের সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের নিবন্ধিত হজযাত্রীদের আগামী ৮ ফেব্রুয়ারি থেকে ভিসার আবেদন শুরু করতে হবে। সৌদি নুসুক মাসার (Nusuk Masar) সিস্টেমের মাধ্যমে এই আবেদন প্রক্রিয়া চলবে ২০ মার্চ পর্যন্ত।

সম্প্রতি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ শাখার উপসচিব মোহাম্মদ সফিউজ্জামান ভুইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী, হজযাত্রীদের অবশ্যই স্বাস্থ্য পরীক্ষা ও নির্ধারিত টিকা গ্রহণ সম্পন্ন করে ‘ফিটনেস সনদ’ সংগ্রহ করতে হবে। এই সনদ ছাড়া কোনো হজযাত্রী এবার হজে যেতে পারবেন না।

মন্ত্রণালয় আরও জানায়, প্রবাসী বাংলাদেশী হজযাত্রীসহ নিবন্ধিত সকল হজযাত্রীকে আগামী ২০ মার্চের মধ্যে বাংলাদেশের যেকোনো সরকারি হাসপাতাল থেকে স্বাস্থ্য পরীক্ষা এবং নির্ধারিত কেন্দ্র থেকে টিকা গ্রহণ করে ফিটনেস সনদ সংগ্রহ করতে হবে। এরপরই তারা সৌদি নুসুক মাসার সিস্টেমে ভিসার জন্য আবেদন করতে পারবেন।

যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বলে জানানো হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram