ঢাকা
৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৩:৩৮
logo
প্রকাশিত : জুন ৩০, ২০২৫

জাতীবি'র পরিচালক ইসলামী স্কলার সাহাব উদ্দিন আসছেন ‘সহজ পথ’ নিয়ে

ইসলাম শান্তিময় জীবনধারণের সহজ পথ। সকল মতভেদ, ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থ ও বিভ্রান্তিকে এড়িয়ে প্রজ্ঞা এবং মানবিকতার দৃষ্টিতে ইসলামী বিধানগুলো নিয়ে মোহনা টেলিভিশনের আলোচনার অনুষ্ঠান ‘সহজ পথ’। সমসাময়িক বিষয় ও বিশ্বে তৈরি হওয়া নতুন সংকটের বিশ্লেষণ ও কুরআন হাদিসের আলোকে এর সমাধান অন্বেষণ করা এই অনুষ্ঠানের মূল লক্ষ্য ও উদ্দেশ্য।

আগামী মঙ্গলবার (১ জুলাই) সকাল সাড়ে ৯টা থেকে প্রতিদিন মোহনা টেলিভিশনের পর্দায় সম্প্রচারিত হতে যাচ্ছে ইসলামী অনুষ্ঠান ‘সহজ পথ’। একই সাথে সরাসরি সম্প্রচার হবে মোহনা টেলিভিশনের ইউটিউব পেজে https://www.youtube.com/c/MohonaTvLtd) এবং ফেসবুক পেজে (https://www.facebook.com/mohonapage/)। অনুষ্ঠানটি পুনঃপ্রচার করা হবে রাত দেড়টায়।

ইসলামিক টকশোটি উপস্থাপনা করছেন শিক্ষাবিদ, লেখক, ইসলামী স্কলার, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ মনিটরিং এন্ড ইভালুয়েশন ডিভিশনের পরিচালক ও সাবেক প্রক্টর মুফতি মাওলানা সাহাব উদ্দিন আহমাদ।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক স্টাডিজ বিষয়ে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন। মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে কোরআন, হাদিস ও ফিকাহ বিষয়ে তিনটি কামিল (স্নাতকোত্তর) ডিগ্রিও লাভ করেছেন। প্রাথমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের কারিকুলামে ইসলামিক স্টাডিজসহ ইসলামী জীবনধারা বিষয়ে অনেকগুলো প্রকাশনা রয়েছে তার। শিক্ষা ও প্রকাশনায় নানাবিধ পুরস্কার তিনি লাভ করেছেন।

আয়োজনটিতে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন দেশ ও প্রবাসের ইসলামিক স্কলার, বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞ অধ্যাপক ও প্রাজ্ঞ ওলামায়ে কেরাম। অনুষ্ঠানটি প্রযোজনা করছেন আহামাদ রিয়াজ।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram