ঢাকা
২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১২:১৯
logo
প্রকাশিত : জুন ২৩, ২০২৬

ইরানের জব্দকৃত ১২ বিলিয়ন ডলার ছাড়ছে যুক্তরাষ্ট্র: গালিবাফ

যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি হয়েছে যার আওতায় ইরানের জব্দকৃত ১২ বিলিয়ন ডলার ছাড় পাবে বলে জানিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ। সোমবার (২২ জুন) এ তথ্য নিশ্চিত করেন তিনি। খবর আল-জাজিরার।

গালিবাফ বলেন, জব্দকৃত ১২ বিলিয়ন ডলার দুই কিস্তিতে ছাড় করা হবে। তবে চূড়ান্ত চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের তেল খাতের ওপর মূল নিষেধাজ্ঞা বহাল থাকবে। এ কারণে তেল বিক্রি ও আর্থিক লেনদেন চালিয়ে যেতে বিশেষ ছাড় বা ওয়েভার প্রয়োজন হবে, যা ইতোমধ্যে নিশ্চিত করা হয়েছে।

তিনি আরও বলেন, এই সফরে ভালো অর্জন হয়েছে। আলোচনায় হরমুজ প্রণালি, লেবানন পরিস্থিতি, ইরানের তেল বিক্রির জন্য নিষেধাজ্ঞা থেকে ছাড় এবং জব্দকৃত অর্থ মুক্ত করার বিষয়গুলো গুরুত্ব পেয়েছে।

আলোচনায় আঞ্চলিক নিরাপত্তা ইস্যুও গুরুত্ব পেয়েছে। লেবাননসহ বিভিন্ন ফ্রন্টে যুদ্ধবিরতি বজায় রাখা এবং সম্ভাব্য বিরোধ নিষ্পত্তির জন্য একটি সমন্বয় কেন্দ্র গঠনের বিষয়ে সম্মত হয়েছে দুই দেশ। এছাড়া ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালিতে নতুন সমন্বয় কাঠামো গড়ে তোলার বিষয়েও আলোচনা হয়েছে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র-ইরান চূড়ান্ত চুক্তির লক্ষ্যে সুইজারল্যান্ডে অনুষ্ঠিত প্রথম ধাপের আলোচনা শেষে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে ঐকমত্যে পৌঁছায় দুই দেশ। এর জেরে ইরানের তেল ও পেট্রোকেমিক্যাল পণ্যের ওপর থাকা কিছু নিষেধাজ্ঞা ৬০ দিনের জন্য শিথিল করার ঘোষণা দিয়েছে মার্কিন ট্রেজারি বিভাগ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram