ঢাকা
৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৪৩
logo
প্রকাশিত : জুন ৭, ২০২৬

ঢাকার ছেলে রবিন খুদার ভারতে বিপুল বিনিয়োগ

বাংলাদেশি শিল্পপতি রবিন খুদা ভারতের ডাটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা হাতে নিয়েছেন। তাঁর প্রতিষ্ঠিত সংস্থা এয়ারট্রাঙ্ক- ভারতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ক্লাউড কম্পিউটিংয়ের ক্রমবর্ধমান চাহিদাকে কাজে লাগাতে এ বিনিয়োগ করবে এয়ারট্রাঙ্ক।

এই পরিকল্পনার অংশ হিসেবে গত শুক্রবার (৫ জুন) ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। রবিন খুদার প্রতিষ্ঠিত সংস্থা এয়ারট্রাঙ্ক ২০৩০ সালের মধ্যে ভারতের বিভিন্ন স্থানে এই অর্থ বিনিয়োগ করবে বলে জানা গেছে।

জানা গেছে, রবিন খুদার জন্ম ও বেড়ে ওঠা ঢাকায়। তিনি রাজধানীর শের-ই-বাংলা নগর সরকারি বয়েজ স্কুলে পড়াশোনা করেছেন। মাত্র ১৮ বছর বয়সে রবিন অস্ট্রেলিয়ায় পাড়ি জমান। সেখানে অ্যাকাউন্টিং নিয়ে পড়তে যান। বর্তমানে অস্ট্রেলিয়ার অন্যতম ধনী ব্যক্তি তিনি। ফোর্বসের তথ্য অনুযায়ী তার সম্পদের পরিমাণ দুই বিলিয়ন ডলারের বেশি।

ফোর্বস এশিয়াকে এই বিনিয়োগের ব্যাপারে রবিন খুদা বলেছেন, ভারত বিশ্বের এমন হাতেগোনা কয়েকটি বাজারের একটি, যেখানে আমাদের বড় বড় পরিকল্পনা ও লক্ষ্যমাত্রার সাথে তাল মিলিয়ে চলার মতো বিপুল ভবিষ্যৎ চাহিদার সম্ভাবনা রয়েছে।

তিনি আরও বলেন, সব বাজারেরই আলাদা শক্তি থাকে, কিন্তু ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির গ্রাফটা একেবারেই ভিন্ন। দেশটির জনসংখ্যা, ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের হার এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে তাদের যে উচ্চাকাঙ্ক্ষা—এরকম দুর্দান্ত কম্বিনেশন বিশ্বের অন্য কোথাও তৈরি করা বেশ কঠিন।”

ভারতে এই বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগে করে রবিনের লক্ষ্য হলো বিশ্বের সবচেয়ে জনবহুল দেশে এআই এবং ক্লাউড কম্পিউটিংয়ের চাহিদা বৃদ্ধি করা। মোদির সঙ্গে রবিন দেখা করার পর তার কোম্পানি এয়ারট্রাঙ্ক এই বিশাল বিনিয়োগের ঘোষণা দেয়। কোম্পানিটি ভারতজুড়ে পাঁচ গিগাওয়াটের ডাটা সেন্টার তৈরি করবে।

এয়ারট্রাঙ্কের বিনিয়োগ নিয়ে মোদি মাইক্রো ব্লগিং সাইট এক্সে লিখেছেন, এ ধরনের বিনিয়োগের ফলে বৈশ্বিক ক্লাউড কম্পিউটিং ও এআই প্রযুক্তির কেন্দ্র হিসেবে ভারতের অবস্থান আরও মজবুত হবে। পাশাপাশি এটি নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে, দেশীয় সাপ্লাই চেইনকে চাঙ্গা করবে এবং উদ্ভাবন-ভিত্তিক অর্থনৈতিক প্রবৃদ্ধিকে আরও গতিশীল করবে।

৩০ বিলিয়ন ডলারের সবচেয়ে বড় বিনিয়োগটি করা হবে মহারাষ্ট্রে। সেখানকার মুখ্যমন্ত্রী দেভেন্দ্র ফাদনাভিস জানান, এয়ারট্রাঙ্ক মহারাষ্ট্রে ৩ গিগাওয়াটের ডাটা সেন্টার তৈরি করবে। এর অংশ হিসেবে মুম্বাইয়ের রায়গঞ্জে একটি জমি কেনার চুক্তিও করেছে এয়ারট্রাঙ্ক।

উল্লেখ্য, ২০১৫ সালে এয়ারট্রাঙ্ক প্রতিষ্ঠা করেন বাংলাদেশে জন্ম নেওয়া রবিন খুদা। তার কোম্পানি ভারত ছাড়াও অস্ট্রেলিয়া, হংকং, জাপান, মালয়েশিয়া এবং সিঙ্গাপুরে তাদের পরিধি বিস্তৃত করেছে।

সূত্র : ফোর্বস।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram