ঢাকা
১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১২:২৭
logo
প্রকাশিত : মে ১৬, ২০২৬

নিউইয়র্ক ইউনিভার্সিটিতে উড়ছে কাস্টমাইজড 'নাৎসি' পতাকা

নিউইয়র্ক ইউনিভার্সিটিতে গ্র্যাজুয়েশন সপ্তাহ চলাকালে একটি ক্যাম্পাস বিল্ডিংয়ের ওপর নাৎসি স্বস্তিকা চিহ্নযুক্ত কাস্টমাইজড একটি পতাকা উত্তোলনের ঘটনায় তীব্র নিন্দার ঝড় উঠেছে। পতাকাটিতে স্বস্তিকা এবং স্টার অব ডেভিড: দুটি প্রতীকই ব্যবহার করা হয়।

শুক্রবার (১৫ মে) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট এ তথ্য জানায়।

প্রকাশিত ছবিতে দেখা যায়, পতাকাটিতে 'আমেরিকান ইউনিভার্সিটির' রং ও টর্চ লোগোর সঙ্গে স্টার অব ডেভিড যুক্ত করা হয়েছে, যার দুই পাশে রাখা হয়েছে নাৎসি স্বস্তিকা চিহ্ন। বিষয়টি ইসরায়েলি পতাকার নকশার অনুকরণে তৈরি বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম ওয়াশিংটন স্কয়ার নিউজ।

এনওয়াইইউ’র মুখপাত্র ও চিফ কমিউনিকেশন অফিসার উইলি নরভেল এক বিবৃতিতে বলেন, বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক এবং ঘৃণামূলক প্রতীকটি কে উত্তোলন করেছে তা চিহ্নিত করতে নিউইয়র্ক পুলিশের সঙ্গে কাজ চলছে।

তিনি বলেন, ক্যাম্পাস সিকিউরিটির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পতাকাটি সরিয়ে ফেলে।

নরভেল আরও বলেন, 'আমরা একটি সম্প্রদায়। আমরা একে অপরকে সুরক্ষা দিয়ে থাকি এবং ঘৃণা বা বিভাজনকে ক্যাম্পাসে জায়গা দিতে দেব না।'

এদিকে, বিষয়টি সামনে আসার পর নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি এই ঘটনাকে 'ইহুদিবিদ্বেষী কাজ' বলে আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানান। বলেন, এটি ইহুদি নাগরিকদের মধ্যে ভয় ও আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে করা হয়েছে।

এনওয়াইসি সিটি কাউন্সিল স্পিকার জুলি মেনিনও ঘটনাটিকে 'ঘৃণ্য ও অসুস্থ' বলে মন্তব্য করেন। তিনি বলেন, গ্র্যাজুয়েশন সপ্তাহের মতো আনন্দঘন সময়ে শিক্ষার্থীদের এমন প্রতীকের মুখোমুখি হতে হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক।

এদিকে, মার্কিন হাউস কমিটির শিক্ষাবিষয়ক ওয়ার্কফোর্স এক বিবৃতিতে অভিযোগ করে বলেছে, উচ্চশিক্ষা ব্যবস্থায় ইহুদিবিদ্বেষ বাড়ছে এবং বিশ্ববিদ্যালয় নেতৃত্বে দুর্বলতার কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram