ঢাকা
logo
প্রকাশিত : April 12, 2026

এক বৈঠকে চুক্তির আশা কেউ করেনি: ইরান

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে টানা ২১ ঘণ্টা যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় শেষ পর্যন্ত কোনো সমঝোতা হয়নি। দীর্ঘ বৈঠক ও একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা হলেও কোনো চুক্তিতে পৌঁছাতে পারেনি উভয় পক্ষ। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বেশ কিছু বিষয়ে সমঝোতা হলেও দুই-তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ে এখনো মতভেদ রয়ে গেছে।

ইরানি গণমাধ্যমের বরাত দিয়ে আলজাজিরা এই তথ্য জানিয়েছে।

ইসমাইল বাঘাই বলেছেন , ‘৪০ দিনের চাপিয়ে দেওয়া যুদ্ধের পর এই আলোচনা এমন এক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে, যেখানে উভয় পক্ষের মধ্যে চরম অবিশ্বাস ও সন্দেহ বিরাজমান। তাই প্রথম বৈঠকেই কোনো চুক্তিতে পৌঁছানো যাবে—এমন প্রত্যাশা করা মোটেও স্বাভাবিক ছিল না এবং কেউ তা আশাও করেনি।'

তিনি আরো বলেন, এই আলোচনার সাফল্য নির্ভর করছে যুক্তরাষ্ট্রের ‘সততা ও সদিচ্ছার’ ওপর এবং ইরানের বৈধ অধিকার ও স্বার্থকে মেনে নেওয়ার ওপর।

এর আগে বৈঠক শেষে মার্কিন ভাইস প্রেসিডেন্ট সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে জানান, ২১ ঘণ্টা আলোচনার পরও ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি।

সমঝোতা ছাড়াই পাকিস্তান ছাড়ছে যুক্তরাষ্ট্র। যা ছিল দুঃসংবাদ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram