ঢাকা
logo
প্রকাশিত : March 24, 2026

বাড়ছে ইরানি হামলার তীব্রতা, অবিলম্বে নাগরিকদের ইসরায়েল ছাড়তে বললো চীন

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান নিরাপত্তা ঝুঁকির প্রেক্ষাপটে ইসরায়েলে অবস্থানরত নিজেদের নাগরিকদের দ্রুত দেশ ত্যাগের আহ্বান জানিয়েছে চীন। দেশটির দূতাবাস সতর্ক করে বলেছে, ঝুঁকি না নিয়ে যত দ্রুত সম্ভব ইসরায়েল ছাড়তে বা চীনে ফিরে যেতে হবে।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা শিনহুয়ার বরাতে জানা গেছে, ইসরায়েলে থাকা চীনা নাগরিকদের সরিয়ে নিতে নতুন করে একটি উদ্ধার অভিযান শুরু করছে বেইজিং। এ অভিযানে মিশর সীমান্তবর্তী তাবা ক্রসিং ব্যবহার করা হবে বলে জানিয়েছে চীনা দূতাবাস।

দূতাবাসের মতে, ইসরায়েলের ওপর সাম্প্রতিক সময়ে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পরিধি, সংখ্যা এবং তীব্রতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এতে হতাহতের সংখ্যা ও সম্পদের ক্ষতি বাড়ছে। অনেক ক্ষেত্রে নাগরিকরা সময়মতো বোমা আশ্রয়কেন্দ্রে পৌঁছাতে না পারায় প্রাণহানির ঘটনা ঘটছে।

এছাড়া এখনো যারা ইসরায়েলে অবস্থান করছেন, তাদের বিমানবন্দর, সমুদ্রবন্দর, বিদ্যুৎকেন্দ্র, তেল শোধনাগারসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো ও সংবেদনশীল সামরিক স্থাপনা থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে চীনা দূতাবাস। সূত্র: আল-জাজিরা।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram