ঢাকা
logo
প্রকাশিত : March 18, 2026

ইরান যুদ্ধ: বিবেকের তাড়নায় মার্কিন এনসিটিসি প্রধানের পদত্যাগ

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কাউন্টারটেররিজম সেন্টার (এনসিটিসি)র পরিচালক জো কেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর পদত্যাগের ঘোষণা দিয়েছেন। যেখানে তিনি জানিয়েছেন, "বিবেকের তাড়নায় আমি ইরানের সাথে চলমান এই যুদ্ধকে সমর্থন করতে পারছি না।"

গত জুলাই মাসে ট্রাম্পের মনোনীত প্রার্থী হিসেবে জো কেন্ট এই পদের জন্য সিনেট কর্তৃক অনুমোদিত হয়েছিলেন।

ট্রাম্পের উদ্দেশ্যে লেখা তাঁর পদত্যাগপত্রে কেন্ট বলেন, “ইরান আমাদের জাতির জন্য কোনো আসন্ন হুমকি ছিল না। এটি স্পষ্ট যে, আমরা ইসরায়েল এবং তাদের শক্তিশালী আমেরিকান লবির চাপে এই যুদ্ধ শুরু করেছি।”

তিনি আরও উল্লেখ করেন, “আমি সেই মূল্যবোধ এবং পররাষ্ট্রনীতিকে সমর্থন করি যার ওপর ভিত্তি করে আপনি ২০১৬, ২০২০ এবং ২০২৪ সালে প্রচারণা চালিয়েছিলেন। যা আপনার প্রথম মেয়াদে কার্যকর করেছিলেন। ২০২৫ সালের জুন মাস পর্যন্ত আপনি নিজেও বুঝতে পেরেছিলেন যে, মধ্যপ্রাচ্যের যুদ্ধগুলো একটি ফাঁদ; যা আমেরিকার দেশপ্রেমিকদের মূল্যবান জীবন কেড়ে নেয় এবং আমাদের জাতির সম্পদ ও সমৃদ্ধিকে নিঃশেষ করে দেয়।”

কেন্ট বলেন, “একজন প্রবীণ সৈনিক হিসেবে- যিনি ১১ বার যুদ্ধক্ষেত্রে নিয়োজিত ছিল এবং একজন ‘গোল্ড স্টার’ স্বামী হিসেবে-যিনি ইসরায়েলের তৈরি করা একটি যুদ্ধে তাঁর প্রিয়তমা স্ত্রী শ্যাননকে হারিয়েছেন। আমি পরবর্তী প্রজন্মকে এমন একটি যুদ্ধে লড়াই করতে বা মরতে পাঠাতে পারি না, যা আমেরিকান জনগণের কোনো উপকারে আসে না কিংবা আমেরিকানদের জীবনের বিনিময়েও সমর্থনযোগ্য নয়।”

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram