ঢাকা
logo
প্রকাশিত : March 5, 2026

কয়েক হাজার কুর্দি যোদ্ধার ইরানে প্রবেশের দাবি, যা বললো তেহরান

ইরাক থেকে ইরানে ঢুকেছে কয়েক হাজার কুর্দি যোদ্ধা এবং তারা ইরানের বিরুদ্ধে স্থল অভিযান শুরু করেছে। বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত সাড়ে ৪টার দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিভিন্ন সংবাদমাধ্যমে এমন দাবি করা হয়।

তবে ইরানি বার্তাসংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, ইরাক সীমান্তে এমন কিছু হয়নি এবং সীমান্ত স্থিতিশীল আছে। এছাড়া ইরাকের কুর্দিস্থানের আঞ্চলিক সরকারও এক বিবৃতিতে বলেছে, তাদের এখান থেকে কোনো যোদ্ধার ইরানে প্রবেশের ঘটনা ঘটেনি।

তবে কুর্দিদের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বার্তাসংস্থা এপিকে জানিয়েছেন, তাদের কয়েক হাজার যোদ্ধা সীমান্তবর্তী সোলেমানশাহ প্রদেশে অবস্থান করছে। যারা সুযোগ বুঝে বা যুক্তরাষ্ট্রের নির্দেশনা পেলে ইরানে প্রবেশ করবে।

কিন্তু মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে একটি সূত্র দাবি করে, ইরানে ইতিমধ্যে কুর্দিদের স্থল অভিযান শুরু হয়েছে।

সূত্র: তাসনিম, রয়টার্স

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram