ঢাকা
৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৪:৪৬
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ১১, ২০২৬

ইরান ইস্যুতে ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে যুক্তরাষ্ট্রে নেতানিয়াহু

ইরান ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে যুক্তরাষ্ট্রে গেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ।

প্রতিবেদনে বলা হয়, ওয়াশিংটন-তেহরান সম্ভাব্য চুক্তির বিষয়বস্তু নিয়ে আলোচনা হবে। মঙ্গলবার তেলআবিবের বেন গুরিয়ন বিমানবন্দর থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দেন নেতানিয়াহু।

এ নিয়ে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে সপ্তমবারের মতো যুক্তরাষ্ট্র সফর করছেন তিনি। চলতি মাসের ১৮ তারিখে ট্রাম্প-নেতানিয়াহু বৈঠক হওয়ার কথা রয়েছে।

যদিও যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উভয়ই ইরানের ঘোর প্রতিপক্ষ, তবুও তেহরান ও ওয়াশিংটনের মধ্যে আলোচনার বিষয়ে ইসরায়েল তুলনামূলক কঠোর অবস্থান নিয়েছে এবং এ ধরনের আলোচনায় আপত্তি জানিয়েছে।

এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি শনিবার বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শিগগিরই আবার শুরু হবে বলে তিনি আশা করছেন। পাশাপাশি তেহরানের ‘সীমারেখা’ স্মরণ করিয়ে দিয়ে যুক্তরাষ্ট্রের যেকোনো সম্ভাব্য হামলার বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram