

অস্ট্রেলিয়ায় ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হার্জগের সফরের বিরুদ্ধে সিডনির রাস্তায় নামা প্রতিবাদকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ঘ হয়েছে। পুলিশ সিডনি টাউন হলের কাছে জড়ো হওয়া কয়েক হাজার প্রতিবাদকারীকে সরাতে গেলে সহিংসতা ছড়িয়ে পড়ে।
পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় সোমাবার সন্ধ্যার এই ঘটনায় ২৭ জনকে গ্রেপ্তার করেছে তারা। এর মধ্যে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ কর্মকর্তাদের আক্রমণ করার অভিযোগে।
রয়টার্স জানায়, প্রতিবাদকারীদের মধ্যে অস্ট্রেলিয়ার বিরোধীদলীয় এক আইনপ্রণেতাও ছিলেন। মঙ্গলবার তারা জানান, পুলিশ কর্মকর্তারাই তাদের ওপর আক্রমণ চালিয়েছিল।
অস্ট্রেলিয়ার নেতারা সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে প্রতিবাদকারীদের শান্তিপূর্ণ উপায়ে বিক্ষোভ প্রদর্শন করতে বলেছেন।
প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেছেন, এই সহিংসতার ঘটনায় তিনি ‘চরম মর্মাহত’ হয়েছেন। প্রতিবাদকারীদের শান্তিপূর্ণ উপয়ে তাদের মনোভাব প্রদর্শনের আহ্বান জানিয়েছেন তিনি।
রেডিও স্টেশন ট্রিপল এমকে তিনি বলেন, “অস্ট্রেলিয়ানরা দুটি জিনিস চায়। তারা সংঘাতকে এখানে নিয়ে আসতে চায় না। তারা চায় হত্যা বন্ধ হোক, তা ইসরায়েলি হোক বা ফিলিস্তিন; কিন্তু তারা সহিংসতা এখানে আনতে চায় না।”
এক বিবৃতিতে নিউ সাউথ ওয়েলস রাজ্য পুলিশ জানিয়েছে, সহিংসতায় কেউ গুরুতর আহত হয়েছে বলে কোনো খবর হয়নি।
বিস্তারিত আসছে…………..

