ঢাকা
১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:১৪
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ৮, ২০২৬

এপস্টাইন কেলেঙ্কারিতে নাম থাকায় ফ্রান্সের সাবেক মন্ত্রী জ্যাক ল্যাংয়ের পদত্যাগ

মার্কিন ধনকুবের জেফরি এপস্টাইনের সঙ্গে ঘনিষ্ঠতা এবং কর ফাঁকির অভিযোগে তদন্ত শুরুর পর পদত্যাগ করেছেন ফ্রান্সের সাবেক সংস্কৃতিমন্ত্রী ও ‘আরব ওয়ার্ল্ড ইনস্টিটিউট’-এর প্রেসিডেন্ট জ্যাক ল্যাং। শনিবার ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে।

শনিবার সকালেই ফ্রান্সের আর্থিক প্রসিকিউটর দফতর জ্যাক ল্যাং এবং তার মেয়ে ক্যারোলিন ল্যাং-এর বিরুদ্ধে ‘গুরুতর কর ফাঁকি ও অর্থ পাচারের’ অভিযোগে তদন্ত শুরু করে।

গত ৩০ জানুয়ারি মার্কিন বিচার বিভাগ কর্তৃক প্রকাশিত নথিতে দেখা যায়, ২০১২ থেকে ২০১৯ সাল পর্যন্ত ল্যাং এবং এপস্টাইনের মধ্যে নিয়মিত যোগাযোগ ও আর্থিক লেনদেন ছিল। এই তথ্য জানাজানি হওয়ার পর থেকেই তার পদত্যাগের দাবি জোরালো হয়ে ওঠে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, এপস্টাইন-সংক্রান্ত নথিতে জ্যাক ল্যাং-এর নাম ৬০০ বারের বেশি উল্লেখ করা হয়েছে। এর আগে গত সোমবার তার মেয়ে ক্যারোলিন ল্যাং ও এপস্টাইনের সঙ্গে যোগসূত্র প্রকাশ পাওয়ার পর ফ্রান্সের ‘ইন্ডিপেন্ডেন্ট প্রোডাকশন ইউনিয়ন’-এর প্রধানের পদ থেকে ইস্তফা দেন।

জ্যাক ল্যাং তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) এক পোস্টে তিনি জানান, তদন্তকে তিনি স্বাগত জানাচ্ছেন এবং আইনি লড়াইয়ের মাধ্যমে নিজেকে নির্দোষ প্রমাণ করবেন।

তার আইনজীবী লরেন্ট মার্লেট সংবাদমাধ্যমকে বলেন, কোনো ধরনের অর্থ লেনদেনের প্রমাণ নেই, তবে বিচার বিভাগ সত্যতা যাচাই করতে চাইলে তাতে আমাদের পূর্ণ সহযোগিতা থাকবে।

এপস্টাইন কেলেঙ্কারিতে জ্যাক ল্যাং-এর নাম আসায় বিশ্বজুড়ে ফের চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এর আগে ব্রিটিশ রাজপরিবারের সদস্য সাবেক প্রিন্স অ্যান্ড্রু, নরওয়ের ক্রাউন প্রিন্সেস মেট-মারিট এবং ব্রিটেনের সাবেক রাষ্ট্রদূত পিটার ম্যান্ডেলসনের মতো প্রভাবশালী ব্যক্তিদের নামও এপস্টাইন ফাইলের মাধ্যমে সামনে এসেছিল।

সূত্র: সিএনএন

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram