ঢাকা
logo
প্রকাশিত : September 22, 2025

ভারতীয়দের আমেরিকায় ফেরা আটকাতে ‘অপারেশন ক্লগ দ্য টয়লেট’!

H-1B ভিসার উপর ১০০,০০০ মার্কিন ডলার ফি আরোপের নির্দেশ আসার পরেই অ্যামাজন এবং মাইক্রোসফটের মতো বড় তথ্যপ্রযুক্তি সংস্থাগুলো রবিবার সকাল ৯:৩১ মিনিটের মধ্যে বিদেশে থাকা কর্মীদের আমেরিকায় ফিরে আসার নির্দেশ দেয়। এর ফলে জরিমানা এড়াতে অনেকেই তাড়াহুড়ো করে বুকিং শুরু করেন। তখনই হঠাৎ ভারত থেকে আমেরিকার বিমানের টিকিটের ভাড়া বেড়ে যায় । যদিও হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এক্স-এ স্পষ্ট করেছেন, "যারা ইতিমধ্যে H-1B ভিসা ধারণ করছেন এবং বর্তমানে দেশের বাইরে রয়েছেন তাদের পুনরায় প্রবেশের জন্য ১০০,০০০ মার্কিন ডলার চার্জ করা হবে না।

"ততক্ষণে, অনেক H-1B ভিসা ধারক নির্দিষ্ট সময়সীমার আগে ফিরে যাওয়ার তোড়জোড় শুরু করে দিয়েছেন। ট্রাম্পের ঘোষণার দুই ঘণ্টার মধ্যে, নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিউ দিল্লির একমুখী টিকিটের দাম প্রায় ৪২০ ডলার থেকে বেড়ে৭৯৪-৯০৮ডলারে পৌঁছে যায়। জানা গিয়েছে, এর পিছনে হাত রয়েছে 4Chan বলে এক অনলাইন ফোরামের। এই ফোরামের ব্যবহারকারীরা ভারতীয়দের মার্কিন মুলুকে আসা ঠেকাতে বিমানের টিকিট ব্লক করার চেষ্টা করেছেন বলে জানা গিয়েছে।

এই ফোরামের ব্যবহারকারীরা টিকিট সংরক্ষণ করেছেন কিন্তু টিকিট কাটছেন না। এর ফলে নতুন ক্রেতারা টিকিট পাচ্ছেন না, কারণ টিকিট সংরক্ষিত দেখাচ্ছে। পাশপাশি বেড়ে যাচ্ছে টিকিটের দাম।এই ফোরামের কর্মকাণ্ডকে ‘অপারেশন ক্লগ দ্য টয়লেট’ বলছেন তাঁরা। নিজেদের ফোরামে একটি ছবি পোস্ট করে তাঁরা। সেখানে বিস্তারিতভাবে লেখা হয় কীভাবে ভারতীয়দের টিকিট কেনা আটকানো সম্ভব। সেখানে বলা হয়, অনলাইনে ভারতের যে কোনও বিমানবন্দর থেকে আমেরিকার বিমানবন্দরের মধ্যে টিকিট খুঁজে সেই আসন সংরক্ষণ করতে হবে কিন্তু টাকা দিয়ে বুক না করলেও চলবে।

কারণ বিমানসংস্থা টাকা না পেলেও ১৫ মিনিট ওই আসন সংরক্ষিত করে রাখবে। ফোরামের পোস্টে বলা হয়, ‘ট্রাম্পের ঘোষণার পরে ভারতীয়রা জেগেছে। তাদেরকে ভারতেই রাখতে চান? তাহলে বিমানের রিজার্ভেশন ব্যবস্থা বন্ধ করে দিন।’ একজন ব্যবহারকারী লেখেন তিনি প্রায় ১০০ আসন আটকে দিয়েছেন।

সূত্র : হিন্দুস্থান টাইমস

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram