ঢাকা
logo
প্রকাশিত : June 26, 2025

মেক্সিকোতে ধর্মীয় উৎসবে বন্দুকধারীর গুলি, নিহত ১১

মেক্সিকোর গুয়ানাহুয়াতো প্রদেশে ধর্মীয় উৎসব চলাকালে বন্দুকধারীর হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২০ জন।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় বুধবার (২৫ জুন) ভোররাতে ইরাপুয়াতো শহরে ধর্মীয় উৎসব চলাকালে বন্দুক হামলার ঘটনা ঘটে। ‘সেন্ট জন দ্য ব্যাপটিস্ট’ উপলক্ষ্যে শতাধিক মানুষ রাস্তায় নাচ-গানে মেতে উঠেছিলেন। ঠিক তখনই বন্দুকধারীরা হঠাৎ হামলা চালায়। মুহূর্তেই উৎসবস্থল রণক্ষেত্রে পরিণত হয়। আতঙ্কে মানুষ দিগ্বিদিক ছুটতে থাকে।

বুধবার সকালেও ঘটনাস্থলে রক্তের দাগ এবং গুলির চিহ্ন দেখা গেছে। গুয়ানাজুয়াতো রাজ্যের প্রসিকিউটরের কার্যালয়ের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে ১৭ বছর বয়সি এক কিশোর, আট পুরুষ এবং দুজন নারী রয়েছেন।

ইরাপুয়াতোর স্থানীয় সরকার এই হামলাকে ‘কাপুরুষোচিত’ বলে অভিহিত করে বলেছে, নিরাপত্তা বাহিনী দোষীদের খুঁজে বের করছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ‘সাইকোলজিক্যাল সাপোর্ট’ দেওয়া হচ্ছে।

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম এই হামলার নিন্দা জানিয়ে বলেন, ‘এটি দুঃখজনক ঘটনা। আমরা তদন্ত শুরু করেছি এবং দোষীদের আইনের আওতায় আনা হবে। ’

এর আগে গত মাসেও গুয়ানাহুয়াতোর সান বার্তোলো দে বেরিওস এলাকায় এক গির্জার আয়োজিত অনুষ্ঠানে গুলি চালিয়ে সাতজনকে হত্যা করা হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram