ঢাকা
logo
প্রকাশিত : June 23, 2025

ইসরায়েলি হামলায় আইআরজিসির ১০ সদস্য নিহত

রোববার ইরানের ইয়াজদ প্রদেশে ইসরায়েলের বিমান হামলায় ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর অন্তত ১০ জন সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরানি সংবাদ সংস্থা তাসনিম নিউজ। খবর আল জাজিরার।

সংবাদ সংস্থাটি আরও জানায়, হামলায় বিপ্লবী গার্ডের আরও অজ্ঞাতসংখ্যক সদস্য আহত হয়েছেন।

ইসরায়েলের দাবি, ১৩ জুন থেকে চালানো সামরিক অভিযানের পর থেকে এখন পর্যন্ত ইরানের প্রায় দুই ডজন সামরিক কমান্ডার এবং পারমাণবিক বিজ্ঞানী নিহত হয়েছেন।

এই হামলা ও পাল্টা হামলার মধ্য দিয়ে ইরান-ইসরায়েল দ্বন্দ্ব এক চরম উত্তেজনার পর্যায়ে পৌঁছেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram