ঢাকা
logo
প্রকাশিত : June 23, 2025

পাল্টা হামলা শুরু করেছে ইরান, দিগ্বিদিক ছুটছে ইসরায়েলিরা

ইসরায়েলি হামলার পর পাল্টা জবাব দিতে শুরু করেছে ইরান। মধ্য, দক্ষিণ ইসরায়েল ও জেরুজালেম অঞ্চলে সতর্কতামূলক সাইরেন বেজে উঠেছে ইতোমধ্যে।

ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) জানিয়েছে, ইরান থেকে একের পর এক ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছে। এরই মধ্যে লেবানন সীমান্তবর্তী এলাকাগুলোতেও সাইরেন বেজে ওঠেছে।

জেরুজালেমে সাইরেন বাজার শব্দে নেসেটের আইনপ্রণেতারা আশ্রয় নিতে ছুটে যান।

ক্ষেপণাস্ত্র হামলার কারণে সংশ্লিষ্ট এলাকায় বাসিন্দাদের বোমা আশ্রয়কেন্দ্রে অবস্থান করতে নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

আইডিএফ জানিয়েছে, আরও ক্ষেপণাস্ত্র আঘাত হানতে পারে। মধ্য ইসরায়েলে সাইরেন বাজতে পারে যেকোনো মুহূর্তে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram