ঢাকা
logo
প্রকাশিত : June 17, 2025

ইসরায়েলের 'পক্ষ' নিলো জি-৭ জোট

ইরান-ইসরায়েল সংঘাত ইস্যুতে কানাডায় চলমান সম্মেলনে বিবৃতি দিয়েছে উন্নত সাত দেশের জোট জি-৭। বিবৃতিতে তারা কার্যত ইসরায়েলের পক্ষ নিয়েছে বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান।

জি-৭ নেতারা বলেছেন, ‘ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে এবং আমরা তাদের নিরাপত্তার প্রতি আমাদের সমর্থন পুনর্ব্যক্ত করছি।’ একই সঙ্গে ইরানকে আঞ্চলিক অস্থিতিশীলতা ও সন্ত্রাসের প্রধান উৎস হিসেবে চিহ্নিত করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, ইরান কখনোই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারে না এবং সংকট নিরসনে দায়িত্বশীল আচরণের আহ্বান জানানো হয়।

জি-৭ জোটের সদস্য রাষ্ট্রগুলো হলো—যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, জার্মানি, ফ্রান্স, ইতালি ও জাপান।

ইরান-ইসরায়েল সংঘাত এখন পঞ্চম দিনে। বিশ্লেষকরা আশঙ্কা করছেন, এই উত্তেজনা দ্রুত মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়তে পারে।

এদিকে, বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে হামলা চালায় ইসরায়েল। এতে সম্প্রচার বন্ধ হয়ে গেলেও পরে তা পুনরায় চালু হয়।

শুক্রবার ভোরে ইসরায়েল আকস্মিক হামলা শুরু করে, জবাবে ইরানও পাল্টা হামলা চালায়। ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ইরানে নিহত হয়েছেন দুই শতাধিক মানুষ, যাদের মধ্যে আছেন সামরিক কর্মকর্তা, কমান্ডার এবং ১১ জন পরমাণুবিজ্ঞানী। অন্যদিকে, ইরানের হামলায় ইসরায়েলে নিহত হয়েছেন অন্তত ২০ জন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram