ঢাকা
logo
প্রকাশিত : June 16, 2025

ইসরায়েল-ইরান সংঘাত কয়েক ঘণ্টার মধ্যে শান্ত হবে—আশাবাদ ম্যাকরনের

ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত আগামী কয়েক ঘণ্টার মধ্যে শান্ত হবে বলে আশা প্রকাশ করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রন। রোববার (১৫ জুন) গ্রিনল্যান্ড সফরে সময় ইরান-ইসরায়েল চলমান সংঘাত নিয়ে একথা ফরাসি প্রেসিডেন্ট। খবর আল-জাজিরার।

তিনি বলেন, আশা করি, আগামী কয়েক ঘণ্টার মধ্যেই পরিস্থিতি শান্ত হবে এবং আলোচনার একটি পথ খুলবে।

ফরাসি প্রেসিডেন্ট আরও বলেন, আলোচনার মাধ্যমে ইরানের পারমাণবিক সক্ষমতা বৃদ্ধি ও আঞ্চলিক অস্থিরতা কমিয়ে আনা সম্ভব হবে। রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত কানাডায় চলমান জি৭ সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হবে বলেও জানান তিনি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram