ঢাকা
২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৩:১১
logo
প্রকাশিত : জুন ১১, ২০২৫

ক্লাস ফোরে মেরেছিল বন্ধু, ৫০ বছর পর ভয়ঙ্কর প্রতিশোধ

বালকৃষ্ণণ নামে চতুর্থ শ্রেণি পড়ুয়া এক ছাত্র তার সহপাঠী বন্ধু ভি জে বাবুর হাতে মার খেয়েছিলেন। সেই ঘটনার রেশ ধরে ৫০ বছর মনে ক্ষোভ পুষে রেখে ওই পুরনো সহপাঠীকে পেয়েই ভয়ঙ্কর প্রতিশোধ নিয়েছেন তিনি। মারধরের শিকার বাবুকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়, বহু বছর পর পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হওয়ার মুহূর্তে এ ঘটনা ঘটে। সম্প্রতি সেই স্কুলের এক অনুষ্ঠানে এসেই বালকৃষ্ণণ সেই পুরনো ‘সহপাঠী’ ভি জে বাবুকে খুঁজে পেয়েই ৫০ বছর আগের ঘটনায় জ্বলে উঠেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই বাবুর দিকে তেড়ে যান বালকৃষ্ণণ। পাথর দিয়ে বাবুর মুখ ও ঘাড়ে আঘাত করেন। ঘটনাস্থলে চিৎকার-চেঁচামেচি, হইচই শুরু হয়। মুহূর্তেই আনন্দঘন পরিবেশ থমকে যায়। মারধরের শিকার বাবুকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় শুধু বালকৃষ্ণণই নয়, সঙ্গে থাকা ম্যাথু নামের আরও এক সহপাঠীকেও গ্রেপ্তার করেছে পুলিশ। 

আনন্দবাজারের প্রতিবেদনে আরও বলা হয়, চাঞ্চল্যকর ঘটনাটি গত ২ জুন ভারতের কেরলের কাসারগড়ে ঘটে। সেখানকার একটি স্কুলের পুরনো ছাত্রদের নিয়ে আয়োজন করা হয়েছিল ‘রিইউনিয়ন’। সেখানে হাজির হয়েছিলেন বালকৃষ্ণণ, ভিজে বাবু ও ম্যাথু বালিয়াপ্পালাক্কল। তিনজনেই প্রাথমিক স্কুলে সহপাঠী ছিলেন। প্রত্যেকে প্রায় ৫০ বছর আগে একসঙ্গে চতুর্থ শ্রেণিতে পড়েছেন।  

পুলিশ জানয়, শৈশবে চতুর্থ শ্রেণিতে পড়ার সময় বাবু বালকৃষ্ণণকে মারধর করেছিলেন। সেই ঘটনাকে কেন্দ্র করেই এত বছর পর রাগ জমিয়ে রেখেছিলেন বালকৃষ্ণণ। রিইউনিয়নে দেখা হতেই তারই প্রতিশোধ নেন তিনি।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram