ঢাকা
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৮:২৩
logo
প্রকাশিত : মে ২১, ২০২৫

বিশ্বে প্রথম এআই চিকিৎসা চালু করল সৌদি আরব

চিকিৎসাক্ষেত্রে এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে সৌদি আরব। বিশ্বে প্রথমবারের মতো চালু হলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর আধুনিক ক্লিনিক, যেখানে প্রাথমিক চিকিৎসা দেবেন এআই চিকিৎসক ‘ডক্টর হুয়া’।

আলমুসা গোষ্ঠীর উদ্যোগে এবং চীনের এআই প্রতিষ্ঠান সিন-ই’র কারিগরি সহায়তায় চালু হওয়া এ ক্লিনিকটি পরীক্ষামূলকভাবে ১৮ মাসের জন্য চালু হয়েছে। আগত রোগীরা নির্ধারিত সময়ে সেবা নিতে পারবেন, লাইন বা দীর্ঘ অপেক্ষার প্রয়োজন নেই।

রোগী ক্লিনিকে পৌঁছানোর পর ডক্টর হুয়া তার সঙ্গে কথোপকথনের মাধ্যমে শারীরিক অবস্থা বিশ্লেষণ করে তৈরি করবে একটি প্রেসক্রিপশন, যা পরবর্তীতে মানব চিকিৎসক যাচাই করে চূড়ান্ত অনুমোদন দেবেন। যদিও চিকিৎসার মূল দায়িত্ব পালন করছে এআই, তারপরও প্রতিটি ধাপেই থাকবে অভিজ্ঞ ডাক্তারদের তত্ত্বাবধান।

এ পরিষেবা শুধ আউটডোর চিকিৎসার জন্য প্রযোজ্য। জরুরি বিভাগে এখনো এআই ব্যবহার করা হয়নি, কারণ তাৎক্ষণিক জটিল সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মানুষের ভূমিকা এখনো অপরিহার্য।

ভাষাগত বাধা দূর করতে এই এআই ডাক্তারকে বহু ভাষায় দক্ষ করা হয়েছে, যা বিশ্বের নানা প্রান্তের রোগীদের জন্য সুবিধাজনক করে তুলেছে। এ উদ্যোগ কতটা সফল হবে তা সময়ই বলবে, তবে চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তার এ পদক্ষেপ নিঃসন্দেহে একটি ঐতিহাসিক মাইলফলক।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram