ঢাকা
১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১১:২১
logo
প্রকাশিত : মে ১২, ২০২৫

ভারতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১৩

ভারতের ছত্তিশগড় রাজ্যের রায়পুরে একটি ট্রেলার ট্রাক ও পণ্যবাহী ট্রাকের সংঘর্ষে ১৩ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে নয়জন নারী ও চারজন শিশু। এতে আহত হয়েছে আরও ১১ জন। খবর, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের।

রোববার (১১ মে) গভীর রাতে রায়পুর-বালোদাবাজার সড়কে সারাগাঁওয়ের কাছে দুর্ঘটনাটি ঘটে।

চাতৌদ গ্রামের একটি পরিবার বানসারি গ্রামে একটি পারিবারিক অনুষ্ঠানে অংশ নিয়ে ফেরার সময় খারোরা থানা এলাকার সারাগাঁওয়ে পৌঁছালে তাদের যাত্রীবোঝাই ট্রাকটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি কার্গোবাহী ট্রেলার ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালায়। গুরুতর আহতদের প্রথমে খারোরা কমিউনিটি হেলথ সেন্টারে এবং পরে রায়পুর মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়।

জেলা কালেক্টর গৌরব সিং বলেন, জেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে তৎপরতা শুরু করেছেন এবং আহতদের চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে।

পুলিশ ইতোমধ্যেই দুর্ঘটনার মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। এই হৃদয়বিদারক ঘটনার পর স্থানীয় প্রশাসন ও সমাজের নানা মহল থেকে শোক প্রকাশ করা হয়েছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram