ঢাকা
logo
প্রকাশিত : May 11, 2025

খুলে দেয়া হলো পাকিস্তানের আকাশসীমা

যুদ্ধবিরতি ঘোষণার পরপরই খুলে দেয়া হয়েছে পাকিস্তানের আকাশসীমা। স্বাভাবিক হয়েছে সকল ধরণের বিমান চলাচল। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের বিমানবন্দর কর্তৃপক্ষ।

শনিবার (১০ মে) স্থানীয় সময় বিকেলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাক-ভারত যুদ্ধে যুদ্ধবিরতির ঘোষণা দিলে এ সিদ্ধান্ত নেয় পাকিস্তান সরকার।

বিবৃতিতে ফ্লাইট শিডিউল সম্পর্কে জেনে বিমানবন্দরে যেতে নির্দেশনা দেয়া হয়েছে যাত্রীদের। এর আগে এদিন ভোররাতে পাক-ভারত যুদ্ধের জেরে বন্ধ ঘোষণা করা হয় পাকিস্তানের আকাশসীমা। বাতিল হয় সকল সামরিক ও বেসামরিক বিমান চলাচল।

তবে এখনও বন্ধ আছে ভারতের ৩২টি বিমানবন্দরের বিমান চলাচল। ১৪ মে পর্যন্ত চলার ঘোষণা দিয়ে সাময়িক এ নিষেধাজ্ঞা দেয়া হয় শনিবার সকালে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram