ঢাকা
logo
প্রকাশিত : May 8, 2025

পাকিস্তান উত্তেজনা বাড়ালে প্রতিশোধ নিতে প্রস্তুত ভারত: অজিত দোভাল

বর্তমান পরিস্থিতিতে উত্তেজনা বাড়ানোর কোনো ইচ্ছা নেই ভারতের। কিন্তু পাকিস্তান যদি তা করে, তবে ভারত কঠোর প্রতিশোধ নিতে প্রস্তুত বলে জানিয়েছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। 

বুধবার (৭ মে) বিভিন্ন দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। খবর এনডিটিভি’র।

জানা গেছে, ভারতের সর্বশেষ ‘অপারেশন সিঁদুর’ অভিযান সম্পর্কে দোভাল যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, যুক্তরাজ্যের জোনাথন পাওয়েল, সৌদি আরবের মুসাইদ আল আইবান, সংযুক্ত আরব আমিরাতের শেখ তাহনুন এবং জাপানের মাসাতাকা ওকানোর সঙ্গে কথা বলেন। 

এ ছাড়া রাশিয়ার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সের্গেই শোইগু, চীনের পররাষ্ট্রমন্ত্রী ও সিপিসির রাজনৈতিক ব্যুরোর সদস্য ওয়াং ই এবং ফ্রান্সের প্রেসিডেন্টের কূটনৈতিক উপদেষ্টা ইমানুয়েল বোনের সঙ্গে যোগাযোগ করেন তিনি।

ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, দোভাল বিভিন্ন দেশের নিরাপত্তা উপদেষ্টাদের স্পষ্ট করে বলেছেন, ভারতের লক্ষ্য শুধু সন্ত্রাসী হুমকি মোকাবিলা করা, কোনোভাবেই সীমান্তে সামরিক উত্তেজনা সৃষ্টি করা নয়। 

প্রসঙ্গত, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুক হামলা ও প্রাণহানির জেরে মঙ্গলবার (৬ মে) দিনগত রাতে পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের ৯টি স্থানে ২৪টি ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। এতে অন্তত ২৬ জন নিহত হন। তবে ভারতের দাবি, তাদের হামলায় ৭০ জন পাকিস্তানি প্রাণ হারিয়েছেন। তাছাড়া এই হামলায় বাড়িঘরের পাশাপাশি মসজিদও ক্ষতিগ্রস্ত হয়।

সশস্ত্র বাহিনীকে ভারতের এই হামলার জবাবে পাল্টা ব্যবস্থা নেওয়ার অনুমতি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। প্রধানমন্ত্রী কার্যালয় থেকে জানানো হয়েছে, সেনাবাহিনীকে ‘উপযুক্ত জবাব’ দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram