ঢাকা
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১১:৫৮
logo
প্রকাশিত : জুন ২১, ২০২৫

লালপুরে দেশি ফলের মেলা, তিন দিন ছিল উৎসবের আমেজ

লালপুর (নাটোর) প্রতিনিধি: ‘দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের লালপুরে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত ফল মেলায় রসালো আম, মিষ্টি লিচু আর দেশি ফলের গন্ধে তিন দিন ছিল উৎসবের আবহ।

গত ১৯ জুন বৃহস্পতিবার বেলা ১২টায় উপজেলা পরিষদ চত্বরে এই মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মেহেদী হাসান। এই মেলায় স্থানীয় ২০ জনের বেশি ফলচাষি, নার্সারি উদ্যোক্তা ও কৃষিপ্রেমীরা অংশ নেন। আম, লিচু, কাঁঠাল, পেয়ারা, কলা, বেল, কুলসহ নানা মৌসুমি ও দেশি ফলের পসরা নিয়ে মেলায় হাজির হয়েছিলেন।

স্থানীয় ফলচাষি তরিকুল খন্দকার ও বাকি বিল্লাহ বলেন, আমরা আগে শুধু উৎপাদনে থাকতাম, এখন বিক্রির সুযোগও পাচ্ছি। কৃষি অফিস আমাদের প্রশিক্ষণ দিচ্ছে, কীটনাশকমুক্ত ফল চাষ শিখাচ্ছে। এমন মেলায় আমরা শুধু বিক্রি না, শেখার সুযোগও পাই।

এবিষয়ে লালপুর উপজেলা কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড় বলেন, দেশি ফল শুধু সুস্বাদুই নয়, এটি আমাদের পুষ্টি নিরাপত্তার অন্যতম ভিত্তি। সকলের অংশগ্রহণে ফল উৎপাদন বাড়াতে হবে। এজন্য নিরাপদ কৃষি ও ফল চাষে জনসচেতনতা তৈরি করতে এ মেলার আয়োজন। আর লালপুর ফলচাষে সম্ভাবনাময় একটি জনপদ।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram