ঢাকা
৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৪:০৫
logo
প্রকাশিত : জুন ২১, ২০২৫

আমাকে ৪-৫ বার নোবেল দেওয়া উচিত: ট্রাম্প

পাকিস্তান সরকার আনুষ্ঠানিকভাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দেওয়ার ঘোষণা দিয়েছে। এমন ঘোষণার পর এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেছেন, ‘আমাকে ৪-৫ বার নোবেল দেওয়া উচিত।’

‘ভারত-পাকিস্তানের মধ্যে সমঝোতা করিয়ে দেওয়ার’ কৃতিত্ব হিসেবে ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্টের নাম সুপারিশ করেছে ইসলামাবাদ। পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ক্রমবর্ধমান আঞ্চলিক অস্থিরতার মধ্যেই অসাধারণ কূটনৈতিক দৃষ্টিভঙ্গির পরিচয় দিয়েছেন ট্রাম্প।

কৌশলে তিনি ভারত এবং পাকিস্তানের মধ্যে সমঝোতা করিয়েছেন। পরিস্থিতির খুব দ্রুত অবনতি হচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত ট্রাম্প দুই পরমাণু শক্তিধর রাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি নিশ্চিত করেছেন। এর ফলে বৃহত্তর সংঘাত এড়ানো গিয়েছে।

লাখ লাখ মানুষের বিপর্যয় আটকানো গিয়েছে।’ এর জন্যই ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার ট্রাম্পের পাওয়া উচিত বলে মনে করে ইসলামাবাদ।

তবে এমন ঘোষণার আগে ট্রাম্প নিজেও বহুবার নোবেলের দাবি করেছেন। শুক্রবারও তিনি নোবেল শান্তি পুরস্কার প্রসঙ্গে নোবেল কমিটির উদ্দেশে বলেন, ‘ওদের রুয়ান্ডার জন্য আমাকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া উচিত।

আপনি যদি কঙ্গোর দিকে দেখেন কিংবা সার্বিয়া, কসোভো (শান্তি প্রতিষ্ঠায় আমার অবদানের বিষয়ে) অনেক কিছু বলার মতো আছে।’
একই সঙ্গে ট্রাম্প বলেন, ‘সবচেয়ে বড় (শান্তি প্রতিষ্ঠার) কাজটা হয়েছে ভারত এবং পাকিস্তানের ক্ষেত্রে। আমাকে এটা (নোবেল শান্তি পুরস্কার) চার-পাঁচবার দেওয়া উচিত।’

তবে এই প্রসঙ্গে নিজের হতাশার কথাও জানিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, ‘ওরা (নোবেল কমিটি) আমাকে নোবেল শান্তি পুরস্কার দেবে না।

কারণ এটা কেবল উদারপন্থীদের (লিবারেল) দেওয়া হয়। এর আগে আব্রাহাম চুক্তির মাধ্যমে ইসরায়েল এবং একাধিক আরব রাষ্ট্রের সম্পর্ক ‘সহজ’ করে তোলার জন্য সম্ভাব্য নোবেল শান্তি পুরস্কারপ্রাপক হিসেবে ট্রাম্পের নাম প্রস্তাব করেছিলেন তার সমর্থকরা।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram