ঢাকা
logo
প্রকাশিত : January 19, 2025

আজ থেকে গাজায় যুদ্ধবিরতি

হামাস-ইসরায়েল চুক্তির বাস্তবায়ন হচ্ছে আজ। গাজায় স্থানীয় সময় রোববার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে আটটায় কার্যকর হবে বহুল প্রতীক্ষিত যুদ্ধবিরতি।

যুদ্ধবিরতির আশায় রুদ্ধশ্বাসে অপেক্ষা করছেন উপত্যকাবাসী। নিজ বাড়িতে ফিরতে উদগ্রীব হয়ে আছেন লাখ লাখ বাসিন্দা। যদিও দক্ষিণ থেকে উত্তরে যাওয়ার ক্ষেত্রে নেতজারিম করিডোর ব্যবহার থেকে বিরত থাকার নির্দেশনা দিয়েছে ইসরায়েল।

চুক্তি অনুযায়ী এদিন স্থানীয় সময় ৪টার পর তিন নারী জিম্মিকে মুক্তি দেবে হামাস। বিনিময়ে ইসরায়েলি কারাগার থেকে ছাড়া পাবে ৯৫ ফিলিস্তিনি বন্দী। এদের বেশিরভাগ নারী ও শিশু।

এছাড়া, গাজায় প্রবেশের অপেক্ষায় শত শত ত্রাণবাহী ট্রাক। যুদ্ধবিরতির পরও সীমান্তবর্তী এলাকাগুলোয় মোতায়েন থাকবে ইসরায়েলি বাহিনী। উত্তর ও দক্ষিণ গাজাকে বিভক্তকারী সড়কেও থাকবে ইহুদি সেনাদের টহল।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram